আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আল আকসায় মুসলমানদের নামাজে একচেটিয়া অধিকার রয়েছে: ওআইসি

আল আকসায় মুসলমানদের নামাজে একচেটিয়া অধিকার রয়েছে: ওআইসি

পবিত্র আল আকসা মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে মুসলমানদের একচেটিয়া অধিকার রয়েছে বলে বার্তা দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। শনিবার মুসলিম দেশগুলোর সংগঠনটির পাশ করা এক যৌথ রেজ্যুলেশনে এ ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ওআইসির কার্যালয় জেদ্দায় কার্যনির্বাহী পরিষদের একটি বিশেষ সভায় রেজ্যুলেশনটি পাশ করা হয়েছে। এতে সমগ্র মুসলিম উম্মাহর সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি ইস্যু, আল কুদস আশ-শরিফ এবং এর পবিত্রতাকে পুনঃনিশ্চিত করা হয়েছে।

রেজ্যুলেশনে আল আকসা মসজিদের সঙ্গে সারা বিশ্বের মুসলমানদের চিরন্তন সংযুক্তিার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনের রাজধানী অধিকৃত পূর্ব আল কুদসের আরব ও ইসলামিক পরিচয়কেও নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া প্রস্তাবে রমজান মাসে পবিত্র আল আকসা মসজিদে বারবার অতর্কিত হামলার মাধ্যমে ইসরাইলি দখলদার বাহিনী এবং সন্ত্রাসী বসতি স্থাপনকারীদের বিপজ্জনক কর্মকাণ্ডের নিন্দা করা হয়। যেখানে অন্যদের পাশাপাশি নারী ও শিশুরাও অবস্থান করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ওইআইসির প্রস্তাবে আল আকসা মসজিদের পবিত্রতার উপর ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ, তাদের কর্মকর্তা এবং সন্ত্রাসবাদী বসতি স্থাপনকারীদের ক্রমাগত নিয়ম লঙ্ঘনের পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। ক্রমাগত বিপজ্জনক এবং উসকানিমূলক কর্মের পরিণতির জন্য ইসরাইলকে দায়বদ্ধ করেছে ৫৫ মুসলিম দেশের সংগঠন ওআইসি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত