আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গোল্ডেন ভিসা মিলবে আমিরাতে বিনিয়োগ করলে

গোল্ডেন ভিসা মিলবে আমিরাতে বিনিয়োগ করলে

বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসার অফার দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিনিয়োগ প্লাটফর্ম ‘স্টেক’ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় নতুন ডিজিটাল রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট প্লাটফর্মের মাধ্যমে এই অফার দিয়েছে।

অ্যারাবিয়ান বিজনেসের খবর অনুসারে, যেসব বিনিয়োগকারী এই প্লাটফর্মে কমপক্ষে ২০ লাখ ( ৫ কোটি ৭৬ লাখ টাকা) দিরহাম বিনিয়োগ করবেন, তারা এই গোল্ডেন ভিসা পাবেন। আমিরাতে এটা প্রথম উদ্যোগ যার মাধ্যমে বিনিয়োগকারীরা ডিজিটাল বিনিয়োগ প্লাটফর্মের মাধ্যমে গোল্ডেন ভিসা পাবেন।

গোল্ডেন ভিসা পাওয়ার সুবিধাসমূহে বলা হয়েছে, বিনিয়োগকারীদের পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দা হতে হবে না। এইডি২ মিলিয়ন (আমিরাতের ২ মিলিয়ন দিরহাম) বিনিয়োগ করলেই মিলবে ভিসা, সিঙ্গেল সম্পত্তি (প্রপার্টি) নয় বরং একাধিক প্রপার্টিতে বিনিয়োগকারীরা বরাদ্দ করতে পারবেন।
ঝামেলাহীন বিনিয়োগ: বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিত কিংবা টাকা জমাদানের কোনো পেপার জমা দিতে হবে না। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে তারা বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগকারীরা প্রস্তুতকৃত সম্পত্তি ক্রয় করতে পারবেন তাদেরকে অফ-প্লান প্রপার্টি ক্রয় করতে হবে না।

আমিরাতের স্টেক প্লাটফর্মের সহ প্রতিষ্ঠাতা এবং সহ-সিইও রামি তাবারা বলেন, গোল্ডেন ভিসা চালু করতে পেরে আমরা গর্বিত। এটা সত্যিকার অর্থে একটি সুবর্ণ সুযোগ কারণ, সবাই দুবাইয়ে একখণ্ড বসতি চায়। আমরা বিনিয়োগ প্রক্রিয়াকে খুবই সহজ করেছি।

উল্লেখ্য, ২০২০ সালে স্টেক প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্লাটফর্ম বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দুবাইয়ের রিয়েল স্টেটে বিনিয়োগ নেয়।

গত মাসে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম বলেছিলেন, মসজিদের ইমাম, ধর্ম প্রচারক, মুয়াজ্জিন এবং ধর্মীয় নেতাদের আমিরাতের গোল্ডেন ভিসা প্রদান করা হবে। আমিরাতে ২০ বছর কাজ করলে তাদের ১০ বছরের আবাসন প্রদান করা হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত