আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

৪ দিনে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত

৪ দিনে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আরও অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ নিয়ে গত চার দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত এবং ১৪৭ জন আহত হয়েছেন। খবর বিবিসি, আল জাজিরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিন ইসলামিক জিহাদের ষষ্ঠ সিনিয়র নেতা নিহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪৭ জন।

খবরে বলা হয়েছে, শুক্রবারের সর্বশেষ বিমান হামলাটি চালানো হয় গাজার আন-নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে। হামলায় নিহতদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন। নিহত কমান্ডারের আইয়াদ আল-আব্দ আল-হাসানি ওরফে আবু আনাস বলে জানিয়েছে প্রতিরোধ সংগঠনটি।

গাজাভিত্তিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয় শিশু ও তিন নারী রয়েছেন। এ ছাড়া ১৪৭ জন আহত হয়েছেন। অপরদিকে ইসরাইলি বাহিনী গাজার আবাসিক এলাকাগুলো যে হামলা চালিয়েছে, তার প্রতিশোধ স্বরূপ ইসরাইলের গভীরে রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, এখন পর্যন্ত গাজা থেকে প্রায় এক হাজার রকেট ছোড়া হয়েছে। তবে এসব রকেট হামলায় হতাহতের বিষয়ে কিছু জানায়নি ইসরাইল। অবশ্য দেশটির গণমাধ্যম রকেট হামলায় একজন নিহতের খবর দিয়েছে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত