আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

১২ ঘণ্টা পেরেকে দাঁড়িয়ে ক্যানসারজয়ীর রেকর্ড

১২ ঘণ্টা পেরেকে দাঁড়িয়ে ক্যানসারজয়ীর রেকর্ড

মানুষের জীবনে কতই–না বাধা আসে। এসব বাধার মুখে থমকে যান অনেকে। অনেকেই আবার অদম্য মনোবল পুঁজি করে ঘুরে দাঁড়ান। যেমন রামি নাওউস। ক্যানসারজয়ী এই ব্যক্তি নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায়। টানা ১২ ঘণ্টা ১২ মিনিট ৮ সেকেন্ড সারি সারি পেরেকের ওপর দাঁড়িয়ে ছিলেন তিনি।

রামি নাওউস লেবাননের বাসিন্দা। এর আগেও নানাভাবে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন তিনি। একবার লেবাননে ভূমধ্যসাগরের সৈকত ধরে হেঁটে গিয়েছিলেন ২৬ মাইল। তা-ও খালি পায়ে। উদ্দেশ্য ছিল ক্যানসার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। আর ভবিষ্যতে ১৩ দশমিক ১ মাইল দীর্ঘ একটি ম্যারাথনে অংশ নিতে চান তিনি। ওই ম্যারাথনেও তিনি খালি পায়ে দৌড়াবেন। তবে বরফ ও তুষারের ওপর দিয়ে।

পেরেকের ওপর দাঁড়িয়ে থেকে রেকর্ডের পর রামি নাওউসকে নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, ‘মাত্র একটি মুহূর্ত যে সবকিছু বদলে দিতে পারে, তা সবাইকে বোঝাতে চেয়েছেন রামি। তিনি বোঝাতে চেয়েছেন, জীবনের প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ ব্যবহার করতে নিজেদের স্বাস্থ্য ও ভালো রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’

আর এই রেকর্ড নিয়ে রামি নাওউস বলেন, ‘রেকর্ড করার এ অর্জন আমার পথচলার শুরুমাত্র। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় আমি আরও বহুবার নাম লেখাব। বিশ্বের কাছে আমার কণ্ঠস্বর পৌঁছে দিতে আমি এটিকে মঞ্চ হিসেবে ব্যবহার করব।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত