আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

কাতারে মহান বিজয় দিবস উদযাপিত

কাতারে মহান বিজয় দিবস উদযাপিত

বিপুল উৎসাহ ও যথাযোগ্য মর্যাদায়
কাতারে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস
উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর,
স্থানীয় সময় সকাল ৯টায় কাতারস্থ বাংলাদেশ
দূতাবাসে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা
উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়।
লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন
করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা
জানিয়েছেন তিনি।
পরে এক মিনিট নিরবতা পালন করে বীর
শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে
দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন দূতাবাস
কর্মী সৈয়দ আকতার হোসেন।
অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র
প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান
যথাক্রমে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন
রাষ্ট্রদূত আসুদ আহমেদ, প্রধানমন্ত্রীর
বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর ড.সিরাজুল
ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন
কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, পররাষ্ট্র
প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম প্রথম
সচিব রবিউল ইসলাম।
পরে রাষ্ট্রদূত আসুদ আহমেদের
সভাপতিত্বে ও দ্বিতীয় সচিব নাজমুল হকের
পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন
দূতাবাস কর্মী আব্দুল জলিল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সর্ব
ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক এম আনোয়ার গনি, কাতারে নিযুক্ত
বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো.
মোস্তফা, বাংলাদেশ স্কুল অ্যান্ড
কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন সহ
বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখা,
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখা,
জাতীয় শ্রমিকলীগ কাতার শাখা,
স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখা, বঙ্গবন্ধু
পরিষদ কাতার শাখা, বঙ্গবন্ধু সৈনিকলীগ কাতার
শাখা, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কাতার শাখা,
বাংলাদেশ আওয়ামী প্রচার ও প্রকাশনা লীগ
কাতার শাখা, জাসদ কাতার শাখা, বিএনপি কাতার শাখা,
বাংলাদেশ স্কুল এন্ড কলেজের ছাত্রী সহ
বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন ও
কাতার বাংলাদেশ কমিউনিটির ব্যাক্তিবর্গ বক্তব্য
রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী,
বাংলাদেশ স্কুল এন্ড কলেজের ছাত্র
ছাত্রী ও তাদের অভিবাবক, বাংলাদেশ
দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী সহ
বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক ব্যাক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
বক্তারা আজকের এই দিনে গভীর
শ্রোদ্ধার সঙ্গে স্মরণ করেন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার
আহবানে সাড়া দিয়ে জীবন বাজি রেখে
বাঙ্গালি জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন,
দীর্ঘ নয় মাস যুদ্ধে সীমাহীন ত্যাগ
অসীম বীরত্ত প্রদর্শন করে বিজয়
অর্জন করেন ।

শেয়ার করুন

পাঠকের মতামত