আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করছে ইরান!

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করছে ইরান!

ইরান খুব শিগগিরই নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করতে যাচ্ছে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির-আলী হাজিজাদে সোমবার তেহরানে এই ঘোষণা দিয়েছেন। খবর আল-আরাবিয়ার।

তিনি বলেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অচিরেই এটির মোড়ক উন্মোচন করা হবে।ক্ষেপণাস্ত্রটি যেকোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র নির্মাণকে তিনি দেশের নিরাপত্তা রক্ষায় একটি ‘গুরুত্বপূর্ণ অর্জন’ বলে মন্তব্য করেন। হাজিজাদে বলেন, অতি উচ্চ গতিসম্পন্ন হাইপরসনিক ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের ভেতর দিয়ে চলার পাশাপাশি এর বাইরে দিয়েও চলার সক্ষমতা রাখে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বায়ুমন্ডল দিয়ে সাধারণত শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে চলতে পারে। ফলে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এ ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হয় না। এর আগে জেনারেল হাজিজাদে গত বছরের নভেম্বরে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের খবর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ক্ষেপণাস্ত্রটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইরান গত মঙ্গলবার মধ্যম-পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটির নাম দেয়া হয়েছে খাইবার এবং এটি ১,৫০০ কেজি ওয়ারহেড বহন করে ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত