আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

জেনিনের পর এবার গাজায় ইসরায়েলি হামলা

জেনিনের পর এবার গাজায় ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনের পর এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলছে, ফিলিস্তিনি উপকূলীয় ছিটমহল থেকে ছোড়া রকেটের জবাবে এই হামলা চালানো হয়েছে। খবর- বিবিসি

ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানায়, গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রকেট হামলার জবাবে ইসরায়েল ডিফেন্স ফোর্স বর্তমানে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে।

গত সোমবার প্রায় ১৪ হাজার ফিলিস্তিনির বাসস্থান জেনিন শরণার্থী শিবিরের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর কয়েক হাজার সৈন্য পাঠায়। ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে পশ্চিম তীরে ধর্মঘটের ডাক দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শরণার্থী শিবির থেকে তিন হাজারেরও বেশি ফিলিস্তিনিকে স্থানীয় হাসপাতালে সরিয়ে নেওয়া হয়।

টানা দুই দিন সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার অভিযান শুরুর পরে প্রাণ গেছে ১২ জন ফিলিস্তিনি ও একজন ইসরায়েলি সৈন্যের। রয়টার্স বলছে, ইসরায়েলিদের হামলায় যে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে অন্তত পাঁচজন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত