আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

স্কুলে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ

স্কুলে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ

সংযুক্ত আরব আমিরাতের বেশির ভাগ স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বলছেন, তাঁরা ক্রমাগত সচেতনতা বাড়াতে কাজ করছেন। কর্মশালাসহ বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সম্পর্কে নির্দেশিকাও দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, দুবাইয়ের কিছু বেসরকারি স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার আংশিক বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাস্টিস্ট্যান্ট (এফএলটিএ)’ শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদন আহ্বান করেছে যুক্তরাষ্ট্র
প্রধান শিক্ষকেরা বলছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জীবনের একটি অংশ হয়ে গেছে। আমরা এর অপব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানাই। এ ধরনের প্ল্যাটফর্মের অপব্যবহার স্কুলের নিয়মনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এমনকি মাঝেমধ্যে ফৌজদারি অপরাধের শামিল হয়ে যাচ্ছে।’

জেইএমএস আল খালিজ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিক্ষাসংক্রান্ত সিইও গাদির আবু-সামাত বলেন, ‘আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সব নির্দেশিকা শেয়ার করি। এটিও গুরুত্বপূর্ণ যে স্কুল–সংশ্লিষ্ট সবাই সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে সম্পূর্ণরূপে সচেতন। স্কুলে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার করতে দেওয়া হয় না। স্কুল চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ।’

কিছু স্কুল শিক্ষার্থীর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুল থেকে ছবি পোস্ট করার অনুমতি নেওয়ার বিধান রেখেছে।

সংযুক্ত আরব আমিরাতের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত আইনের ব্যাখ্যা করে আবু-সামাত বলেন, ‘স্কুলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে মানহানি এবং স্কুলের সুনাম ক্ষুণ্ন হলে বা নেতিবাচকভাবে প্রভাব পড়লে এর জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ। এ ধরনের আচরণ অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যকার চুক্তিরও লঙ্ঘন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত