আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আবারো এক মার্কিনের শিরোচ্ছেদ করলো ইসলামিক স্টেট

আবারো এক মার্কিনের শিরোচ্ছেদ করলো ইসলামিক স্টেট

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএসআইএস) আবারো এক মার্কিন স্বেচ্ছাকর্মীর শিরোচ্ছেদ করেছে। রোববার এক ভিডিও বার্তায় একথা দাবি করেছে সংগঠনটি। এবার খুন হওয়া মানুষটির নাম- আবদুল-রহমান ক্যাসিজ, যে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে পিটার ক্যাসিজ নামে পরিচিত ছিল।বার্তা সংস্থা রয়টার্স জানায়, আইএসআইএস-এর রিলিজ করা ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা একজন জঙ্গি দাঁড়িয়ে আছে এবং তার পায়ের কাছে রক্তাক্ত দেহবিচ্ছিন্ন একটি মাথা পড়ে রয়েছে। ব্রিটিশ টানে ওই জঙ্গিকে ভিডিওটিতে বলতে শোনা যায়, ‘এই পিটার এডওয়ার্ড ক্যাসিজ একজন মার্কিন নাগরিক।’এদিকে হোয়াইট হাউজ ভিডিওটি পরীক্ষা-নিরীক্ষা করে এর সত্যতা খুঁজে পেয়েছে। এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউজের এসোসিয়েট প্রেস কর্মকর্তা। প্রেসিডেন্ট ওবামা তাৎক্ষণিকভাবে এয়ার ফোর্স ওয়ান থেকেই এই খুনের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। নিজ বিবৃতিতে তিনি এই ঘটনাকে ‘একটি পুরোপুরি শয়তানি কাজ’ বলে আখ্যায়িত করেছেন।হোয়াইট হাউজের নিশ্চিতকরণের আগে ক্যাসিজের পরিবার সাংবাদিকদের জানিয়েছিলো, তারা সরকারের স্বীকারোক্তির জন্য অপেক্ষা্ করবে।এরপর রোববার সন্ধ্যায় হোয়াইট হাউজ কর্তৃপক্ষ নিশ্চিত করে, ভিডিওটিতে খুন হওয়া মানুষটি ক্যাসিজই। এরপরই তার পরিবারের পক্ষ থেকে আবারো এক বিবৃতিতে বলা হয়, আমাদের হৃদয় ভেঙ্গে গেছে। কিন্তু আমরা আমাদের সন্তানের জন্য গর্বিত। সে মানবতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের কাজে আমরা আমাদের সন্তানকে বাঁচিয়ে রাখবো।১৬ মিনিটের ওই ভিডিওটিতে এক সেনার শিরোচ্ছেদ করতেও দেখা যায়। সেখানে প্রেসিডেন্ট ওবামাকে ‘রোমের কুকুর’ আখ্যায়িত করে বলতে শোনা যায়- আজ আমরা বাশারের সেনার মাথা কাটছি এবং কাল আমরা তোমার সেনাদের মাথাও কাটবো।প্রসঙ্গত, গত ৩ অক্টোবর আইএসআইএস প্রথম ক্যাসিজকে হত্যার হুমকি দেয়। ওই ভিডিওটিতে অপর এক পশ্চিমা স্বেচ্ছাসেবক অ্যালান হেনিংয়ের শিরোচ্ছেদ করতে দেখা যায়। মার্কিন সাংবাদিক জেমস ফলে এবং স্টিভেন সটলফ ও ব্রিটিশ স্বেচ্ছাসেবক ডেভিড হেনিসের শিরোচ্ছেদের ভিডিও ছাড়ার পর থেকেই এধরণের ভিডিওবার্তা সকলের কাছে পরিচিত হয়ে ওঠে।এর আগে গত ১৯ আগস্ট ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি ও যুক্তরাষ্ট্রের গ্লোবাল পোস্টের সাংবাদিক জেমস ফলে’র শিরোচ্ছেদের ভিডিও প্রকাশ করে ইসলামিক স্টেট। সেসময় ‘এ মেসেজ টু আমেরিকা’ শিরোনামের ঐ ভিডিওটি সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই ভিডিওটিতে জঙ্গিরা বলে, ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধ হিসেবে ঐ সাংবাদিকের শিরোচ্ছেদ করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত