আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

এবার সিরিয়ায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদিআরব

এবার সিরিয়ায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদিআরব

গতবছরের মার্চ থেকে শুরু হওয়া ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযান শেষ না হতেই এবার আরেক প্রতিবেশি সিরিয়ায় স্থল অভিযানের জন্য সেনা পাঠাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।


রিয়াদ তার ভাষায় বলেছে, সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানে জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোট যদি স্থল অভিযানের সিদ্ধান্ত নেয় তবে তাতে সেনা পাঠাতে সৌদি আরব প্রস্তুত রয়েছে।


সৌদি প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আনসারি সৌদি সরকারি চ্যানেল আল-আরাবিয়া টেলিভিশনকে বৃহস্পতিবার এ কথা বলেছেন।


সিরিয়ায় ৫ বছর ধরে চলা গৃহযুদ্ধ আন্তর্জাতিক প্রক্সি যুদ্ধে রুপ নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বাশার বিরোধী বিদ্রোহী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ দেশটিকে পরিণত করেছে মৃত্যুপুরীতে।

মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং জোটভুক্ত অন্য দেশগুলো বিদ্রোহীদের প্রত্যক্ষ সমর্থক। অন্যদিকে, ইরানের সামরিক সহায়তা ও রাশিয়ার বিমান হামলা সিরীয় সরকারি বাহিনীর প্রধান সহায়ক। আবার যুদ্ধে সম্পৃক্ত সব পক্ষই জঙ্গিগোষ্ঠী আইএস বিরোধী।




এদিকে, আইএস বিরোধী কথিত যুদ্ধে ওয়াশিংটন জোট সদস্যদের কাছ থেকে আরো বেশি সহযোগিতা চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি। পাশাপাশি তিনি আরো বলেছেন, পর্যালোচনা না করা পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে চায় না মার্কিন পররাষ্ট্র দপ্তর।


সিরিয়ায় আইএস বিরোধী কথিত বিমান হামলায় জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য সৌদি আরব। ২০১৪ সালের আগস্ট মাস থেকে এ জোট সিরিয়ার ভেতরে বিমান হামলা চালাচ্ছে। দামেস্ক বা জাতিসংঘের অনুমতি ছাড়াই এ অভিযান শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট।


তবে, তাদের হামলায় আইএসের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আজ পর্যন্ত তা পরিষ্কার নয়। বরং এ জোটের হামলায় সিরিয়ার বহু অবকাঠামো ধ্বংস ও বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে খবর বের হয়েছে।



শেয়ার করুন

পাঠকের মতামত