আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

সৌদিতে ২০ দেশের সামরিক মহড়া

সৌদিতে ২০ দেশের সামরিক মহড়া

রিয়াদ: সৌদি আরবের উত্তরাঞ্চলে প্রায় ২০ টি দেশের সামরিক বাহিনী যৌথভাবে মহড়া চালানোর জন্য একত্রিত হতে যাচ্ছে। এত বেশি সংখ্যক দেশের একত্রে সামরিক মহড়া এই অঞ্চলে এবারই প্রথম বলে রবিবার এক ঘোষণায় জানায় সৌদি। বার্তা সংস্থা এসপিএ এ খবর জানিয়েছে।


এসপিএ জানিয়েছে, ‘উত্তরের ঝড়’ বলে কথিত এই মহড়ায় ২০ টি দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী মিলিতভাবে অংশগ্রহণ করবে। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যে কোনো রকম আক্রমণ প্রতিহত করার জন্য সৌদি ও তার মিত্ররা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত রয়েছে, প্রতিপক্ষকে এই বার্তা দেয়ার জন্যই মহড়ার আয়োজন করা হয়েছে।


বর্তমানে সৌদি আরব তার দক্ষিণের প্রতিবেশি ইয়েমেনে ইরানের সমর্থনপুষ্ট বিদ্রোহীদের সাথে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। এছাড়া, গত বছরের ডিসেম্বরে ‘সন্ত্রাসবাদ’ বিরোধী যুদ্ধের জন্য ৩৫ টি মুসলিম দেশ নিয়ে একটি জোট গঠন করে সৌদি।


রবিবারের ঘোষণায় মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য সৌদি আরো জানিয়েছে, সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে আরো কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে তুরস্কের বিমানঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে তারা।

তবে, ২০ দেশের অংশগ্রহণে এই মহড়া কবে নাগাদ শুরু হবে বা কতদিন স্থায়ী হবে সে ব্যাপারে এসপিএ কিছু জানাতে পারেনি।

২০ টি দেশের মধ্যে সৌদির ৫ উপসাগরীয় প্রতিবেশি ছাড়াও চাদ, মিশর, জর্ডান, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান, সেনেগাল ও তিউনিশিয়া অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত