আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দাও

ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দাও

জেরুজালেম রক্ষায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে আবারও যুদ্ধের শপথ নিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই যুদ্ধ আমাদের জেরুজালেম রক্ষার যুদ্ধ। তিনি এই যুদ্ধের নাম দেন ‘ব্যাটল ফর জেরুজালেম’। মঙ্গলবার জেরুজালেমের ইহুদি উপাসনালয়ে হামলার পর এই ঘোষণা দেন নেতানিয়াহু। এসময়, ইসরাইলি সেনাবাহিনীকে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়ার নির্দেশ দেন নেতানিয়াহু।জেরুজালেমকে ইহুদিদের আদি বাসস্থান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমাদেরকে আমাদের রাষ্ট্র ও রাজধানী থেকে উৎখাত করতে চায় তারা সফল হবে না।’ঘোষণায় পাশাপাশি ইসরাইলি জনগণকে একত্রিত থাকার ও আইন নিজ হাতে তুলে না নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে জেরুজালেমে এখনও ইসরাইলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে।এদিকে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর, ইসরাইলি সৈন্যরা বুধবার ফিলিস্তিনের এক আÍঘাতী গাড়ি হামলাকারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ওই ব্যক্তি গত মাসে জেরুজালেমের একটি ট্রাম স্ট্যান্ডে গাড়ির ধাক্কা দিয়ে এক ইসরাইলি নারী ও এক শিশুকে হত্যা করে।ইসরাইল সামরিক বাহিনী জানায়, গত ২২ অক্টোবর জেরুজালেমের একটি ট্রাম স্টেশনে গাড়ির ধাক্কা দিয়ে দুই জনকে হত্যার জন্য দায়ী সন্ত্রাসী আব্দেল রহমান শালৌদির বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে। তার বাড়ি পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায়।গাড়ি ধাক্কা দিয়ে দুই জনকে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় ইসরাইলি পুলিশ কর্মকর্তার গুলিতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার পাঁচ ইসরাইলি ও এক ফিলিস্তিনি নিহতের ঘটনার পর থেকে জেরুজালেমে উত্তেজনা অব্যাহত রয়েছে। আল-রামের কাছে ইসরাইলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যকার এক সংঘর্ষে অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছে।দক্ষিণ জেরুজালেমের সুর বাহের এলাকায় আহত হয়েছে অন্তত ২৫ ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিমতীরের উরিফ গ্রামের একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইহুদিরা। ইহুদিদের ছোড়া রাবার বুলেটের আঘাতে আহত পাঁচ ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পশ্চিমতীরের দক্ষিণে হেবরন এলাকায় রাজপথে ফিলিস্তিনিদের গাড়িতে হামলা চালিয়েছে ইহুদিরা।এর আগে পশ্চিম জেরুজালেমে ইহুদিদের এক উপাসনালয়ে দুই ফিলিস্তিনির হামলায় পাঁচজন নিহত হয়। চার রাবি (ইহুদি ধর্মযাজক) ঘটনাস্থলেই গুলিতে নিহত হন। অপর এক পুলিশ আহতাবস্থায় মৃত্যুবরণ করেন।একই দিন ইসরাইলি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে এক ফিলিস্তিনি যুবক নিহত হন। বিবিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত