আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

হিজবুল্লাহর ভান্ডারে যেসব অস্ত্র আছে

হিজবুল্লাহর ভান্ডারে যেসব অস্ত্র আছে

ছবি: এলএবাংলাটাইমস

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ক্রমিক আন্তসীমান্ত সংঘাত চলছে। ইসরায়েলে হামলা চালাতে নানা অস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ। বিশ্বের অন্যতম অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভান্ডারে বিপুল অস্ত্রশস্ত্র আছে। অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মধ্যে হিজবুল্লাহর কাছেই সবচেয়ে বেশি অস্ত্রের মজুত আছে।

ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কাছে ১ লাখ ৫০ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট আছে। সংগঠনটির কাছে এমন রকেট আছে, যা ইসরায়েলের সর্বত্র আঘাত আনতে সক্ষম। এ ছাড়া হিজবুল্লাহর কাছে আধুনিক ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে অক্ষম। আছে ড্রোন, ট্যাংক, যুদ্ধবিমান ও জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

হিজবুল্লাহর কাছে আনগাইডেড মিসাইল ও রকেট আছে। ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে সবশেষ যুদ্ধ হয়েছিল হিজবুল্লাহর। সে সময় ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় ৪ হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এগুলোর বেশির ভাগই ছিল কাতিউশা মডেলের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।রাদ, ফজর, জিলজালসহ ইরানি মডেলের নানান রকেট আছে হিজবুল্লাহর কাছে। এগুলো কাতিউশার চেয়ে বেশি বিস্ফোরক বহন করতে পারে। অপেক্ষাকৃত বেশি দূরত্বে আঘাত হানতে পারে।

চলমান সংঘাতে অনেকবার ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের এসব ড্রোনের মধ্যে আছে হারমেস ৪৫০ ও হারমেস ৯০০। এই ড্রোন ধ্বংস করতে হিজবুল্লাহ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে ইসরায়েলে অনেক হামলা চালিয়েছে। বিস্ফোরকভর্তি এসব ড্রোন ছিল একমুখী।

হিজবুল্লাহ ২০০৬ সালে প্রথম প্রমাণ করে, তাদের কাছে জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে। সে সময় উপকূল থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে ইসরায়েলি একটি যুদ্ধজাহাজে আঘাত করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। এতে চার ইসরায়েলি নিহত হয়। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত