আপডেট :

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তদের হোটেল ও এয়ার পিউরিফায়ার দেবে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১৮২

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১৮২

ছবিঃ এলএবাংলাটাইমস

লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। আজ সোমবার হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ১৮২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭২৭ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য দিয়েছে।

হিজবুল্লাহ সক্রিয় রয়েছে, এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে।

কয়েক দিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে আজ আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।

আজ প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘আমরা লেবাননে আমাদের হামলা তীব্রতর করেছি। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাঁদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচেই আদরেই বলেছেন, হিজবুল্লাহর তিন শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে লেবাননের এসব বাসাবাড়িতে বিমান হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। এসব বাসাবাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল হিজবুল্লাহ।

ইসরায়েলের এ হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপট গতকাল রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে সামর্থ্যের মধ্যে সবকিছু করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত