আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

আমি ইসরায়েলের সমর্থক নই: ইমরান খান

আমি ইসরায়েলের সমর্থক নই: ইমরান খান

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েলের সমর্থক বলে যে মিথ্যা দাবি করা হচ্ছে, তার সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসরায়েলের একটি পত্রিকায় প্রকাশিত নিবন্ধের ভিত্তিতে যাঁরা তাঁকে সমালোচনা করছেন, তাঁদের ‘শিশুসুলভ’ বলে মন্তব্য করেছেন তিনি। ইমরান খান বলেছেন, ইসরায়েল নিয়ে তিনি তাঁর আগের অবস্থানেই রয়েছেন।

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান গত সোমবার রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বেচাকেনার মামলায় শুনানির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের কট্টর সমর্থক হিসেবে মিথ্যাভাবে তাঁকে চিত্রিত করা হয়েছিল।

জেরুজালেম পোস্ট-এর একটি নিবন্ধে মুসলিম বিশ্ব এবং তেল আবিবের মধ্যে সম্পর্কের একটি বিবরণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে ইমরান খানের সম্ভাব্য ভূমিকার ইঙ্গিত করেছে।

ইমরান খান দাবি করেন, যারা তাঁর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, তারা নিবন্ধটি ভুল বুঝেছে। কারণ, তাদের অনেকের ইংরেজি ভাষা বোঝার স্বল্পতা রয়েছে। তিনি বলেন, জেরুজালেম পোস্ট-এর নিবন্ধে মুসলিম বিশ্ব এবং পশ্চিমা দেশগুলোতে তাঁর খ্যাতির কথা শুধু উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের প্রতি তাঁর অবস্থান পরিবর্তন হয়নি বলে কথাটি পুনর্ব্যক্ত করেন পিটিআই নেতা। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে গণহত্যা করছে। তিনি বলেন, যুদ্ধবিরতির পরেই কেবল ইসরায়েলের সঙ্গে সংলাপ শুরু হতে পারে।

ইমরান খান আরও বলেন, তাঁর দল পিটিআই রাওয়ালপিন্ডিতে একটি সমাবেশ করবে। এ বিষয়ে ব্যবস্থা করতে দলের নেতাদের বলা হয়েছে। তিনি দাবি করেন, অন্য দলের তুলনায় পিটিআই পাকিস্তানে বেশি গণসমাবেশ করতে সক্ষম। লাহোরের সাম্প্রতিক সমাবেশ নিয়ে তিনি বলেন, মাত্র এক দিন আগে অনুমতি পাওয়া গিয়েছিল। এ ছাড়া সমাবেশে আসতে লোকজনকে বাধা দেওয়া হয়। তিনি বলেন, জনগণ স্বেচ্ছায় পায়ে হেঁটে এসব সমাবেশে এসেছে। কারও জন্য কোনো সুবিধার ব্যবস্থা করতে পারেনি পিটিআই। তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে সন্ধ্যা ছয়টায় সমাবেশ বন্ধ করে দেওয়ার তীব্র সমালোচনা করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত