আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর

মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর

ছবি: এলএবাংলাটাইমস

ইসরায়েলের তেল আবিবের কাছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট ছোড়ার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহ বলছে, সংগঠনটির যোদ্ধারা আজ বুধবার মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি রকেট ছোড়েন।

ইসরায়েল ও হিজবুল্লাহ মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এর জেরে দুই পক্ষের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট ছোড়ার দাবি করল হিজবুল্লাহ।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করছে বলে শনাক্ত হয়। স্থল থেকে স্থলে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটিকে রুখে দেয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তখন ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসংকেত বাজানো হয়।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, এ ঘটনার পর দেশটির মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষা-সংক্রান্ত নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শশানি বলেন, লেবাননের একটি গ্রাম থেকে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু কী ছিল, সে সম্পর্কে তিনি নিশ্চিত নন।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের দিকে যাচ্ছিল। তেল আবিবের বেসামরিক এলাকার দিকে যাচ্ছিল। ওই এলাকায় মোসাদের সদর দপ্তর নেই।

আজ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায়ও সতর্কসংকেত বাজতে শোনা গেছে।

কয়েক দিন ধরে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা হিজবুল্লাহর নেতাদের পাশাপাশি সংগঠনটির শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

হিজবুল্লাহ সম্প্রতি তাদের নেতাদের হত্যা এবং সংগঠনের সদস্যদের ব্যবহৃত যোগাযোগযন্ত্রে বিস্ফোরণের জন্য মোসাদকে দায়ী করে।

গত সোমবার সকাল থেকে লেবাননে ইসরায়েলের চালানো হামলায় ৫০ শিশুসহ ৫৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এই তথ্য জানিয়েছেন।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বাউ হাবিব বলেছেন, হামলার জেরে দেশটির প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইসরায়েলি হামলার মুখে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত হওয়া হাজারো মানুষ রাজধানী বৈরুতের স্কুলসহ বিভিন্ন ভবনে আশ্রয় নিচ্ছেন।

 

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত