আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার

হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরটি অক্ষত অবস্থায় ছিল। একটি হাসপাতাল ও আরেকটি নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্র আজ রোববার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র দুটি জানায়, হামলায় নাসরুল্লাহ সরাসরি কোনো আঘাত পাননি। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের তীব্রতার কারণে তিনি মারা যান।

গত শুক্রবার সন্ধ্যা থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে মুহুর্মুহু বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলার অন্যতম লক্ষ্য ছিল হিজবুল্লাহর প্রধান কার্যালয়।

পরের দিন শনিবার সকালে হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েল। ইসরায়েলের দাবির কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ এক বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে। তবে ঠিক কীভাবে তিনি মারা গেছেন, তাঁর জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে, তা জানায়নি হিজবুল্লাহ।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। মূলত লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে দখলদার ইসরায়েলকে বিতাড়িত করতে ইরানের সমর্থনে হিজবুল্লাহর যাত্রা শুরু হয়েছিল। ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায় সংগঠনটি। ধীরে ধীরে তারা দেশটির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠনে পরিণত হয়। তবে সর্বশেষ ২০২২ সালের নির্বাচনে দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় হিজবুল্লাহ ও তার মিত্ররা। এরপরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সীমান্ত লাগোয়া বড় অংশ হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত