আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

ছবি: এলএবাংলাটাইমস

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর বৈরুতে বিমান হামলায় গোষ্ঠীটির আরেক শীর্ষ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তারা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিমান হামলায় হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলের উপ-প্রধান নাবিল কাউক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে এই ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে তারা হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আইডিএফের মতে, এই হামলাগুলো হিজবুল্লাহর অস্ত্র এবং সামরিক স্থাপনাগুলোর ওপর করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছে।

হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর মৃত্যুর পর চীন এই ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। চীন সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে, উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এদিকে, ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি বৈঠক আহ্বান করেছে। ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জাতিসংঘকে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেছেন যে, ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে সরবরাহকৃত বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করে বৈরুতের আবাসিক এলাকায় সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে।

ইসরায়েলের এই আক্রমণে লেবাননে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে দুই লাখ মানুষ লেবাননের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছেন এবং ৫০ হাজারেরও বেশি মানুষ পার্শ্ববর্তী সিরিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত আরও দীর্ঘায়িত হলে অঞ্চলটিতে মানবিক বিপর্যয় আরো ঘনীভূত হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত