আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইসরায়েলি হামলা: হিজবুল্লাহর নতুন প্রধানের ‘খোঁজ নেই’

ইসরায়েলি হামলা: হিজবুল্লাহর নতুন প্রধানের ‘খোঁজ নেই’

হিজবুল্লাহর নিহত প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।


বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো।


মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের দেওয়া উদ্ধৃতিতে তিন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সাফিয়েদ্দিনকে হত্যার জন্যই একটি ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৈরুতের দাহিয়া এলাকায় শুক্রবার থেকে টানা হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানগুলো, তাই উদ্ধার কর্মীরা ওই এলাকায় যেতে পারছেন না।

ওই হামলার পর থেকে হিজবুল্লাহ সাফিয়েদ্দিনকে নিয়ে আর কোনো মন্তব্য করেনি, জানিয়েছে রয়টার্স।

শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদভ শোশানি জানান, তারা বৃহস্পতিবার রাতের হামলাগুলো মূল্যায়ন করে দেখছেন।

হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা শনিবার স্কাই নিউজ নেটওয়ার্ককে জানিয়েছেন, দাহিয়ায় তাদের বিমান হামলায় হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান ও নাসরাল্লাহার মামাতো ভাই সাফিয়েদ্দিন নিহত হয়েছেন।

ইসরায়েলের এই হামলায় সাফিয়েদ্দিন নিহত হলে তা হিজবুল্লাহ ও তাদের পৃষ্ঠপোষক ইরানের জন্য আরেকটি ধাক্কা হবে। গত এক বছর ধরে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়ে আসছিল, কিন্তু গত কয়েক সপ্তাহে তারা হামলার ব্যাপকতা হঠাৎ করে বাড়িয়ে হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাহসহ অধিকাংশ শীর্ষ নেতাকে হত্যা করে।

লেবাননে তাদের হামলা আরও বিস্তৃত করে ইসরায়েল শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে প্রথমবারের মতো হামলা চালায়, জানিয়েছেন লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা।

রয়টার্সকে তিনি জানান, ত্রিপোলিতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানো ওই হামলায় হামাসের এক সদস্য, তার স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন।

হামাসের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ওই হামলায় তাদের সশস্ত্র শাখার এক নেতা নিহত হয়েছেন।

সুন্নি মুসলিম অধ্যুষিত বন্দর শহর ত্রিপোলিতে চালানো এই হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে ইসরায়েল বৈরুতে আরও বোমা হামলা চালায়। পাশাপাশি তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান চালাচ্ছে।

ইসরায়েল হিজবুল্লাহর শক্তিকেন্দ্র দাহিয়ায় রাতভর বোমা হামলা চালায়। শনিবার বৈরুতের ঘনবসতিপূর্ণ এই এলাকাটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলে ফেলা টন টন বোমায় দাহিয়ার বিশাল একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকাটির অধিকাংশ বাসিন্দা বৈরুতের অন্য অংশে অথবা লেবাননের অন্য কোথায় চলে গেছেন।

শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে ছোড়া রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই সাইরেনের শব্দে ওই এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছোটাছুটি শুরু করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত