আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

৯ নারী-পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাত করলো তালেবান

৯ নারী-পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাত করলো তালেবান

ছবিঃ এলএবাংলাটাইমস

ব্যভিচারসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় অন্তত দুজন নারীসহ নয়জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। বুধবার (৯ অক্টোবর) তালেবান কর্তৃপক্ষ নিজেই এ তথ্য জানায়।

তালেবানের সুপ্রিম কোর্ট বিস্তারিত জানিয়ে বলেন, পাঁচজন ব্যভিচার, সমকামিতা ও ডাকাতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এসব অপরাধে তাদের প্রত্যেককে ৩৯টি বেত্রাঘাত ও দুই থেকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে নারী আছে কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ তাখার ও সামানগানে ব্যভিচারের অভিযোগে বুধবার দুই পুরুষ ও নারীকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে বলে আদালত পৃথকভাবে জানিয়েছেন।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত আফগানিস্তানের বিভিন্ন ক্রীড়া স্টেডিয়ামে শত শত নারী-পুরুষকে বেত্রাঘাত করা হয়েছে। চলতি বছরের জুনে ইসলামপন্থি নেতারা ব্যভিচার ও সমকামিতার মতো ‘অনৈতিক অপরাধের’ দায়ে উত্তরের জনবহুল এক স্টেডিয়ামে ১৪ জন নারীসহ ৬৩ জনকে গণবেত্রাঘাত করেন।

তালেবান ‘কিসাস’ নামে পরিচিত ন্যায়বিচারের ইসলামি ধারণার কথা উল্লেখ করে জনাকীর্ণ ক্রীড়া স্টেডিয়ামে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত কমপক্ষে পাঁচজন আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

বিশ্বব্যাপী প্রতিবাদ

এই মৃত্যুদণ্ড ও শারীরিক শাস্তি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে দাবি করে অবিলম্বে এসব শাস্তি অবসানের জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রতিবাদ ও আহ্বান জানানো হয়েছে।

তালেবান নেতারা তাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে রক্ষা করে যুক্তি দেখিয়েছেন, এটি ইসলামি শরিয়া আইনের ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে প্রবেশাধিকারের উপর তাদের বিধিনিষেধের সমালোচনাও প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য রাষ্ট্র মানবাধিকার বিষয়ক বিভিন্ন উদ্বেগের মধ্যে নারীদের প্রতি আচরণের কথা উল্লেখ করে তালেবান কর্তৃপক্ষকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে।

১২ বছর বা তার বেশি বয়সী মেয়েদের মাধ্যমিক স্কুলে পড়তে যাওয়ার অনুমতি নেই- এমন বিধিনিষেধ জারি করা বিশ্বের একমাত্র দেশ হলো আফগানিস্তান। দেশটির বিশ্ববিদ্যালয়গুলিতে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধ করা হয়েছে। বেশিরভাগ আফগান নারীকে জাতিসংঘসহ সরকারি ও বেসরকারি উভয় খাতে কাজ করা থেকেও নিষিদ্ধ করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত