আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর শোবার কক্ষের জানালা চুরমার

হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর শোবার কক্ষের জানালা চুরমার

ছবিঃ এলএবাংলাটাইমস

লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের শোবার কক্ষের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের তেল আবিবের উত্তরের সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবন। এই বাসভবনে গত শনিবার ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

হামলার সময় নেতানিয়াহু ও তাঁর পরিবারের সদস্যরা বাসভবনটিতে ছিলেন না। হামলায় কেউ আহত হননি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

টাইমস অব ইসরায়েলসহ দেশটির অন্যান্য সংবাদমাধ্যম গতকাল জানায়, সামরিক সেন্সরশিপের আওতায় থাকা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা হিজবুল্লাহর ড্রোনের আঘাতে নেতানিয়াহুর বাসভবনের একটি শোবার কক্ষের ভেঙে চুরমার হওয়া জানালার ছবি প্রকাশ করতে পেরেছে।

বাসভবনে হামলার পর নেতানিয়াহু বলেছিলেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছে। ইরান–সমর্থিত গোষ্ঠীগুলো যারা এই চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্ত্রী সারা নেতানিয়াহু বলেন, এটি শুধু তাঁদের দুজন নয়; বরং সব ইসরায়েলির ওপর হামলা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত