আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম

হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম

ছবিঃ এলএবাংলাটাইমস

লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হলেন ৭১ বছর বয়সী নাঈম কাশেম। গত সেপ্টেম্বরে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর উপপ্রধান নাঈম এবার সংগঠনের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হাশেম সাফিউদ্দিনকে বিবেচনা করা হচ্ছিল। চলতি মাসের শুরুর দিকে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েল বিমান হামলা চালিয়ে সাফিউদ্দিনকে হত্যা করে।

১৯৫৩ সালে নাঈমের জন্ম হয় বৈরুতে। তাঁর পরিবারটি লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এখানে এসেছিল। লেবাননের রাজনৈতিক দল আমল মুভমেন্টে যোগ দেওয়ার মধ্য দিয়ে নাঈমের রাজনৈতিক জীবন শুরু হয়। তবে ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের সময় তিনি সেই দল থেকে সরে দাঁড়ান।

হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা নাঈম কাশেম। সংগঠনটি গঠনের সময় এ–সংক্রান্ত বৈঠকগুলোতে তিনি অংশ নিয়েছিলেন। ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করর্পসের সমর্থনে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ সালে সংগঠনের তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাউই নাঈমকে উপপ্রধান হিসেবে নিয়োগ দেন। এর পরের বছরই অবশ্য ইসরায়েলের হেলিকপ্টার হামলায় আব্বাস নিহত হয়েছিলেন।

হাসান নাসরুল্লাহ সংগঠনের প্রধানের দায়িত্ব নেওয়ার পরও নাঈম আগের দায়িত্বেই ছিলেন। এমনকি হিজবুল্লাহর অন্যতম মুখপাত্র হিসেবে বিদেশি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকারও দিয়েছেন।

হাসান নাসরুল্লাহ মারা যাওয়ার পর হিজবুল্লাহর শীর্ষ নেতাদের মধ্যে তিনি প্রথম টেলিভিশনে এ নিয়ে কথা বলেন। ৮ অক্টোবর নাঈম সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইসরায়েলের আক্রমণ সত্ত্বেও হিজবুল্লাহর সক্ষমতা অক্ষত রয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের নতুন নেতাকে বেছে নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত