আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

৪ হাজার বছরের পুরনো শহরের সন্ধান

৪ হাজার বছরের পুরনো শহরের সন্ধান

আধুনিক সৌদি আরবের একটি মরূদ্যানের আড়ালে চার হাজার বছরের পুরনো একটি সুরক্ষিত শহরের সন্ধান পাওয়া গেছে। কীভাবে সেই সময়ের জীবন ধীরে ধীরে যাযাবর থেকে শহুরে অস্তিত্বে পরিবর্তিত হচ্ছিল, এ শহর থেকে সেই ধারণা পাওয়া যাবে।


স্থানীয় সময় বুধবার (৩১ অক্টোবর) প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, এই শহরটি পরিচিত ছিল 'আল-নাতাহ' নামে। আরব উপদ্বীপের উত্তর-পশ্চিমে মরুভূমি বেষ্টিত সবুজ ও উর্বর মরূদ্যানে দীর্ঘকাল আড়ালে ছিল শহরের ধ্বংসাবশেষ।


ফরাসি প্রত্নতাত্ত্বিক গিলিয়াম শার্লক্সের নেতৃত্বে পরিচালিত চলতি বছরের শুরুতে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, প্রাচীন এই শহরে একটি ১৪.৫ কিলোমিটার দীর্ঘ প্রাচীর আবিষ্কৃত হয়েছে। মূলত আবাসভূমির চারপাশ ঘিরে রেখেছিল এই প্রাচীর।

গবেষকরা জানিয়েছেন, ব্রোঞ্জ যুগের প্রথম দিকে খ্রিস্টপূর্ব ২৪০০ অব্দে 'আল-নাতাহ' শহরটি গড়ে উঠেছিল। এর প্রায় এক হাজার বছর পর এটি পরিত্যক্ত হয়ে যায়। তবে কীভাবে শহরটি পরিত্যক্ত হয়েছিল, তা জানা যায়নি।


আল-নাতাহ শহর গড়ে ওঠার সময় ভূমধ্যসাগর বরাবর লেভান্ট অঞ্চলে শহরগুলো বর্তমান সিরিয়া থেকে জর্ডান পর্যন্ত সমৃদ্ধ হয়েছিল। সেই সময়ে উত্তর-পশ্চিম আরবকে অনুর্বর মরুভূমি বলে মনে করা হত। যাযাবররা প্রতিনিয়ত অতিক্রম করত এ অঞ্চলে।

১৫ বছর আগে প্রত্নতাত্ত্বিকরা খায়বারের উত্তরে তাইমার মরূদ্যানে ব্রোঞ্জ যুগের প্রাচীর আবিষ্কার করেন। তবে সম্প্রতি বিজ্ঞানীরা মরুদ্যানগুলো আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন। প্রাথমিক অনুসন্ধানকালে একটি পাহাড়ের উপর প্রায় ৫০টি বাড়িসহ ২.৬ হেক্টর আয়তনের একটি শহরের চিত্র আঁকা হয়েছে, যেখানে নিজস্ব প্রাচীর রয়েছে।

গবেষকরা জানিয়েছেন, প্রাচীন এই শহরের অবস্থানে পাওয়া সমাধিক্ষেত্রের ভেতরে কুঠার এবং ছোরার মতো ধাতব অস্ত্র পাওয়া গেছে। পাশাপাশি মূল্যবান পাথর ছিল, যা আগে তুলনামূলকভাবে উন্নত সমাজকে নির্দেশ করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত