আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

লেবাননে ইসরায়েলের হামলায় এক দিনে ৩৮ জন নিহত

লেবাননে ইসরায়েলের হামলায় এক দিনে ৩৮ জন নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

লেবাননের বিভিন্ন জায়গায় গতকাল রোববার ইসরায়েলের চালানো বিভিন্ন হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। শুধু লেবাননের আলমাত গ্রামে এক বিমান হামলাতেই ২৩ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।

লেবাননের রাজধানী বৈরুত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) উত্তরের জবেইল অঞ্চলে শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রাম আলমাত। এটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ বৈরুত ও পূর্ব লেবাননের খুব কাছে অবস্থিত। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে গত সেপ্টেম্বরের শেষ থেকে এসব এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

গতকাল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, লেবাননের জবেইল অঞ্চলের আলমাতে ইসরায়েলি হামলায় ৭ শিশুসহ ২৩ জন নিহত হয়েছেন। এটি আগের সংখ্যার (নিহত) সংশোধিত হিসাব, চূড়ান্ত হিসাব নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাস্থল থেকে নিহত মানুষদের দেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। এগুলো শনাক্ত করা হচ্ছে।

বৈরুতে নিযুক্ত আল–জাজিরার প্রতিনিধি ইমরান খান এক প্রতিবেদনে বলেন, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের লড়াই তীব্র হওয়ার পর এটি এই অঞ্চলে হওয়া দ্বিতীয় হামলা। তিনি জানান, গতকাল দক্ষিণ লেবাননের সিডনে ইসরায়েলি হামলায় তিন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। ইমরান আরও বলেন, এটা এখন খুব পরিষ্কার যে লেবাননের দক্ষিণে বা অন্যান্য অংশে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে, তার ধকলটা বেসামরিক নাগরিকদেরই বয়ে বেড়াতে হচ্ছে।

এর আগে গত শনিবার লেবাননে ইসরায়েলি হামলায় ৫৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৯৯ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত