আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

ইসরায়েলি হামলায় লেবাননে ২ শতাধিক শিশু নিহত: ইউনিসেফ

ইসরায়েলি হামলায় লেবাননে ২ শতাধিক শিশু নিহত: ইউনিসেফ

ছবিঃ এলএবাংলাটাইমস

লেবাননে ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত দুই মাসে ২০০ জনের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লেবাননে প্রতিদিন গড়ে তিনজন শিশু প্রাণ হারাচ্ছে।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, কয়েকদিনের মধ্যে লেবাননে ২০০র বেশি শিশুর মৃত্যু হলেও এই সহিংসতা থামাতে সক্ষম ব্যক্তিরা কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটি এক ভীতিকর নীরবতা।

তিনি আরও বলেন, গত ১০ দিনে লেবাননে ছয়টি হামলায় বহু শিশু নিহত হয়েছে। এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে।

ইউনিসেফ কর্মকর্তা বলেন, গাজার মতো লেবাননের ক্ষেত্রেও ভয়াবহ মিল দেখা যাচ্ছে। লেবাননের শিশুদের জন্য এটি ভয়াবহতার একটি নীরব স্বাভাবিককরণে পরিণত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় ৪৩ হাজার ৯৭২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৭ হাজার ৪০০ জনই শিশু। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি ফিলিস্তিনি, তাদের মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে।

অন্যদিকে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে গত দুই মাসে দেশটিতে ৩ হাজার ৪৫২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৩১ জন শিশু। আহত ১৪ হাজার ৬৬৪ জনের মধ্যে শিশু রয়েছে ১ হাজার ৩৩০ জন।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি হামলা চললেও গত সেপ্টেম্বরের শেষ দিকে ইসরায়েল হামলা বাড়ায়। তাদের হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করাই তাদের লক্ষ্য।

ব্রাসেলসে জাতিসংঘের মুখপাত্র বলেন, গাজা ও লেবাননের শিশুরা এক অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছে। তারা বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, অথচ তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত