আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গাজায় ইসরায়েলের হামলায় ৪৮ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলের হামলায় ৪৮ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনি নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখানে গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা গতকাল শনিবার বলেছেন, গাজা সিটির জয়তুন এলাকায় রাতে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অন্য হত্যাগুলো ঘটেছে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের বিমান হামলায় আল-ফারুক মসজিদে উল্লেখ করার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদটি গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থীশিবিরের ভেতরে অবস্থিত। আল–জাজিরা ভিডিওটি যাচাই করে সত্যতা পেয়েছে।

ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি গাজায় স্থলাভিযানও জোরদার করেছে। গাজার উত্তরাঞ্চলে বোমাবর্ষণ করা হচ্ছে। সেখানে এখন পর্যন্ত আংশিকভাবে হলেও চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাওয়া হাসপাতালগুলোর একটিতে হামলা হয়েছে, আহত হয়েছেন হাসপাতালের বেশ কয়েকজন কর্মী।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া গতকাল এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী সরাসরি হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশপথ এবং অভ্যর্থনা এলাকা লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে। তারা হাসপাতাল প্রাঙ্গণ, বৈদ্যুতিক জেনারেটর ও হাসপাতাল ফটক লক্ষ্য করেও হামলা চালিয়েছে।

হামলায় ১২ জন আহত হয়েছেন বলেও জানান কামাল আদওয়ান। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে জরুরি ও অভ্যর্থনা এলাকায় থাকা চিকিৎসক, নার্স ও কয়েকজন প্রশাসনিক কর্মী রয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী হামলার অভিযোগ অস্বীকার করেছে। প্রাথমিক পর্যালোচনার পর তারা বলেছে, তারা কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় হামলার বিষয়ে অবগত ছিল না।

গত মাস থেকে গাজার উত্তরাঞ্চল অবরোধ করে পুনরায় স্থলাভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা হামাস যোদ্ধাদের ওই এলাকায় পুনরায় সংগঠিত হওয়া এবং আরও হামলা চালানো থেকে প্রতিহত করতে এ অভিযান পরিচালনা করছে।

গত সপ্তাহে জাতিসংঘ থেকে সতর্ক করে বলেছে, ইসরায়েল নতুন করে অভিযান শুরু করার পর থেকে গাজার উত্তরাঞ্চলে বলতে গেলে কোনো ত্রাণ সরবরাহ করা যায়নি। নানা ত্রাণ সংস্থা ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ওই এলাকা দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের হামলায় গাজায় ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত