আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে চায় রাশিয়া

আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে চায় রাশিয়া

ছবিঃ এলএবাংলাটাইমস

আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে চায় রাশিয়া। দেশটির শক্তিশালী নিরাপত্তা পরিষদের প্রধান সার্গেই শোইগু গতকাল সোমবার এক বৈঠকে তালেবান নেতাদের এ কথা জানিয়েছেন। তালেবান সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈঠকে সার্গেই শোইগুর নেতৃত্বে একটি রুশ প্রতিনিধি দল এবং তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৈঠকে সার্গেই শোইগু বলেন, মার্কিন সেনারা অনেক বছর আফগানিস্তানে নিয়োজিত ছিল। সে দৃষ্টিকোণ থেকে দেশটিকে পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের অগ্রণী ভূমিকা রাখা উচিত।

রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান নেতারা আফগানিস্তানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার চাপ কমাতে শোইগুর কাছে সহায়তা চেয়েছেন।

রুশ নিরাপত্তা পরিষদের প্রধান দুই দেশের মধ্যে একটি গঠনমূলক রাজনৈতিক সংলাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। এ সংলাপের উদ্দেশ্য হবে আফগানিস্তানের অভ্যন্তরীণ সংকট নিরসন প্রক্রিয়াকে জোরদার করা।

শোইগু বলেন, আফগানিস্তানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের দায়দায়িত্ব নেওয়া উচিত। ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়। টানা ২০ বছর দেশটিতে মার্কিন সেনারা নিয়োজিত ছিলেন।

রাশিয়ার সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তার আশপাশের সবাইকে লুট করে। তিনি বলেন, ‘আমরা এখানে আফগানিস্তানের সব সম্পদ ও তহবিল ফেরত দেওয়ার কথা বলছি। লিবিয়া, সিরিয়া ও অন্যান্য দেশের মতো আফগানিস্তানেরও এসব সম্পদ ও তহবিল ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। সে জন্য আমার দৃষ্টিতে, আফগানিস্তানকে পুনর্গঠনে যুক্তরাষ্ট্রকে দেশটিতে বিনিয়োগের প্রধান প্রাণশক্তি হওয়া উচিত।’

আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার শোইগুকে বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ কমাতে মস্কোর সহায়তা চায় তালেবান সরকার। তিনি বলেন, ‘আমরা আফগান পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করেছি।’

২০২২ ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সহযোগী দেশগুলোর অব্যাহত চাপের মুখে পড়ে রাশিয়া। এমন পরিস্থিতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আফগানিস্তানসহ এশিয়া ও পশ্চিমা বলয়ের বাইরের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে উৎসাহিত করে।

গতকাল মস্কো বলেছে, যুক্তরাষ্ট্র যদি এশিয়ায় ক্ষুদ্র ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, তবে মস্কোও অঞ্চলটিতে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ভাববে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত