আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইসরায়েল–হিজবুল্লাহর যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন ও মাখোঁ

ইসরায়েল–হিজবুল্লাহর যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন ও মাখোঁ

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েল সরকার ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির ‘বেশ কাছাকাছি’ পৌঁছে গেছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

লেবাননের সংশ্লিষ্ট চারটি জ্যেষ্ঠ সূত্র গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে। তবে কোনো সূত্রই সুনির্দিষ্ট কোনো সময়সূচি জানাতে পারেনি।

ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেন, ‘আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয়েছে, সেটা বলা যাবে না।’

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এদিকে জেরুজালেমে ইসরায়েলি সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির খসড়ার অনুমোদন দিতে আজ মঙ্গলবার বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা।

সম্ভাব্য যুদ্ধবিরতির অগ্রগতির বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখান থেকে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, যেকোনো চুক্তির অধীনে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালু রাখার সক্ষমতা বজায় রাখবে। এর আগে লেবাননের পক্ষ থেকে খসড়া চুক্তির এমন শব্দবন্ধ নিয়ে আপত্তি জানানো হয়েছিল, যেটা ইসরায়েলকে এমন অধিকার দেবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির খসড়া নিয়ে দুই পক্ষের (ইসরায়েল ও হিজবুল্লাহ) মতপার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে চুক্তিতে পৌঁছানোর জন্য তাদের এখনো বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দরকার হবে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। তখন থেকেই হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। এক বছরের বেশি সময় ধরে চলা এ সংঘাত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তীব্র হয়ে ওঠে। ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করে এবং হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে। নিহত হন হিজবুল্লাহর প্রতিষ্ঠাতাদের একজন এবং সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দেওয়া ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব বিবেচনায় নিয়েছে হিজবুল্লাহ। এটি একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তির আশা জাগাচ্ছে।

যুদ্ধবিরতির বিষয়ে লেবাননের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইলিয়াস বওউ সাব রয়টার্সকে বলেন, নেতানিয়াহুর মনোভাব বদলে যাওয়া ছাড়া ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ‘গুরুতর কোনো বাধা’ নেই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত