আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

লেবাননে যুদ্ধবিরতি, বাড়ি ফিরতে শুরু করেছে বাস্তুহারা লোকজন

লেবাননে যুদ্ধবিরতি, বাড়ি ফিরতে শুরু করেছে বাস্তুহারা লোকজন

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে বাস্তুহারা লোকজন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেওয়ার পর বুধবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পরেই দক্ষিণ লেবাননে বেসামরিক লোকজন নিজেদের বাড়ি-ঘরে ফিরতে শুরু করে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মানুষকে দক্ষিণ লেবাননের দিকে ফিরে যেতে দেখা গেছে। সে সময় অনেকেই বিজয়ী প্রতীক দেখাচ্ছিলেন। বাড়ি ফিরতে পারায় নিজেদেরকে জয়ী বলেই মনে করছেন। এছাড়া লেবাননের বেশির ভাগ মানুষই এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছেন।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। সে কারণে লেবানন এবং ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লোকজনকে দক্ষিণ দিকে ফিরে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

তবে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ওই এলাকার লোকজনকে নিজেদের বাড়ি-ঘরে ফেরার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আমি আপনাদেরকে নিজেদের বাড়ি-ঘরে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ধ্বংসস্তুপের ওপরে বসবাস করতে হলেও নিজেদের ভূমিতে ফিরে আসুন।

এদিকে লেবাননে যুদ্ধবিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকায়ও যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই সংগঠনের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, লেবাননে যে যুদ্ধবিরতি হয়েছে তারা বিষয়টিকে স্বাগত জানান।

ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে, হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য একটি গুরুতর চুক্তির বিষয়ে প্রস্তুত রয়েছে। তবে এ ধরনের চুক্তিতে ইসরায়েল বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সম্প্রতি ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি এই চুক্তিকে সমর্থন করেন।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর লেবাননের বাসিন্দারা এখন তাদের বাড়ি ফিরে যাবেন। একই সঙ্গে তিনি জানান, হিজবুল্লাহ চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল ফের হামলা চালাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত