আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া

ছবিঃ এলএবাংলাটাইমস

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় একটি আইন পাসের পক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা। ওই আইন কার্যকর হলে মস্কোর নিষিদ্ধ সন্ত্রাসী তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়া সম্ভব হবে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে পশ্চিমা–সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। তখন চরম বিশৃঙ্খলার মধ্যে দেশটি থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হয়। এর পর থেকে কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছিলেন।

আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত তৎপর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করে রাশিয়া। ৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে হায়াত তাহরির আল-শামসহ (এইচটিএস) কয়েকটি গোষ্ঠী। সিরিয়ায় প্রায় এক দশক ধরে বাশারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল মস্কো।

এর আগে গত মার্চে মস্কোয় একটি কনসার্টের আয়োজনে বন্দুকধারীদের হামলায় ১৪৫ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। তখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, তাঁদের হাতে গোয়েন্দা তথ্য রয়েছে যে ওই হামলার পেছনে আইএসের আফগান শাখা জড়িত ছিল। তালেবান বলেছে, আফগানিস্তান থেকে আইএস নির্মূলে কাজ করছে তারা।

পশ্চিমা কূটনীতিকেরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিসরে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে তালেবানের সামনে বাধা নারীদের অধিকার নিয়ে তাদের অবস্থান। আফগানিস্তানে মেয়েশিশু ও নারীদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া তাঁদের ঘরের বাইরে চলাফেরার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

আফগানিস্তানে রাশিয়ারও রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে। ১৯৭৯ সালের ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া মুজাহিদিন যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াই হয় তাদের। পরে ১৯৮৯ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন। তত দিনে আফগান যুদ্ধে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনার মৃত্যু হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত