আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩

ছবিঃ এলএবাংলাটাইমস

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সেখানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণবাহী ট্রাকের সুরক্ষার দায়িত্বে থাকা ১২ নিরাপত্তারক্ষীও নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর আল জাজিরার।

গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এর কয়েক ঘণ্টা পরেই এই হামলার ঘটনা ঘটলো। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার ইউএনআরডব্লিউএ’র সমর্থনেও আলাদা প্রস্তাব পাস হয়েছে। ইসরায়েল আইন করে এই সংগঠনকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) পাস হওয়া ওই প্রস্তাবে বলা হয়েছে, গাজা ভূখণ্ডে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। কর্মকর্তাদের মতে, গত এক বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের ফলে গাজায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, রাফায় বিমান হামলার ঘটনায় সাত নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এছাড়া বাকি পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন খান ইউনিসে।

তবে এই দুই এলাকায় হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

গাজায় বিভিন্ন সময়ে ত্রাণবাহী ট্রাক এবং এর দায়িত্বে থাকা লোকজনের ওপর হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় প্রায় ৩০ জন আহত হয়েছে যাদের বেশিরভাগই শিশু।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা আনরোয়ার বিভিন্ন গুদামে সংরক্ষণের জন্য ময়দা নিয়ে যাওয়ার সময় বেশ কিছু ত্রাণবাহী ট্রাক হামলার শিকার হয়।

গাজাজুড়ে বেসামরিক নাগরিকদের জন্য সব ধরনের সেবা কার্যক্রম ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজার নুসেইরাত শরণার্থী শিবির এবং গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শিশুসহ আরও ২১ জন নিহত হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত