আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সিরিয়ার এক গণকবরেই এক লাখ মরদেহের সন্ধান

সিরিয়ার এক গণকবরেই এক লাখ মরদেহের সন্ধান

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংগঠন ‘সিরিয়ান এমার্জেন্সি টাস্ক ফোর্স’এর প্রধান মুয়াজ মোস্তফা জানিয়েছেন, সিরিয়ার রাজধানী দামেস্কর বাইরে একটি গণকবরেই অন্তত এক লাখ মানুষের মরদেহ পাওয়া গেছে।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের শাসনামলে এসব মানুষকে হত্যা করা হয়েছে। গত ৮ ডিসেম্বরে সিরীয় বিদ্রোহীদের ঝড়ো অভিযানের মুখে আসাদ সরকারের পতন হয়। আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান।

এরপরই সিরিয়ায় গিয়ে সাংবাদিকদেরকে গণকবরের সন্ধান দিলেন ‘সিরিয়ান এমার্জেন্সি টাস্ক ফোর্স’এর প্রধান মুয়াজ মোস্তফা। তিনি বলেন, দামেস্ক থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে আল কুতেইফাহ এলাকায় গণকবরটি পাওয়া গেছে।

গত কয়েক বছরে এলাকাটিতে যে পাঁচটি গণকবরের সন্ধান তিনি পেয়েছেন, এটি তারই একটি। মোস্তফার হিসাবমতে, এই গণকবরে কম করে হলেও অন্তত একলাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে।

তবে সিরিয়ায় পাঁচটি ছাড়াও আরও অনেক গণকবর আছে জানিয়ে তিনি বলেন, এসব গণকবরে নির্যাতনের শিকার সিরীয় নাগরিকরা ছাড়াও বিদেশিরা আছে।

আল-জাজিরা জানায়, ২০১১ সাল থেকে হাজার হাজার সিরীয় নিহত হয়েছে বলে ধারণা করা হয়। কারণ, সে সময় সিরিয়াজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমাতে খড়্গহস্ত হয়েছিলেন বাশার আল–আসাদ।

সেই বিক্ষোভ আর শক্তি প্রয়োগ করে আসাদের তা দমনের অভিযান পরে সিরিয়ায় গৃহযুদ্ধে রূপ নেয়।

বাশার আল–আসাদের বাবা হাফিজ আল–আসাদ দীর্ঘদিন সিরিয়া শাসন করেছিলেন। ২০০০ সালের বাবার মৃত্যুর পর প্রেসিডেন্ট হয়েছিলেন বাশার আল–আসাদ। তিনিও দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় ছিলেন।

বাশার আল-আসাদের বিরুদ্ধে বিনাবিচারে মানুষ হত্যা, গণহারে মৃত্যুদণ্ড কার্যকর, কারাগারে আটকে রেখে নির্যাতনের মতো গুরুতর অনেক অভিযোগ আছে। তবে আসাদ এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন।

মুস্তফা জানান, নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়াদের মরদেহ সামরিক হাসপাতালগুলোতে সংগ্রহ করা হত। পরে সেসব মরদেহ নেওয়া হতো গণকবরে। একাজের দায়িত্ব ছিল সিরিয়ার বিমানবাহিনীর।

তিনি বলেন, “আমরা এমন কয়েকজন মানুষের সঙ্গে কথা বলতে পেরেছিলাম, যারা এসব গণকবরে কাজ করেছিলেন।” তার সংগঠন কবর খোঁড়ার কাজ করা বুলডোজার চালকদের সঙ্গেও কথা বলেছে বলে জানান তিনি।

তবে গণকবরের স্থানগুলো অরক্ষিত পড়ে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন মুস্তাফা। তিনি বলেন, তদন্তের স্বার্থে প্রমাণাদি সংরক্ষণের জন্য গণকবরগুলো সুরক্ষিত রাখা জরুরি।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত