আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার এখনই সময়: জাতিসংঘ

ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার এখনই সময়: জাতিসংঘ

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরানের পরমাণু চুক্তিকে বাঁচাতে এ চুক্তির সঙ্গে জড়িত বিশ্বশক্তি এবং তেহরানকে এখনই কাজ শুরু করতে বলেছেন জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। সতর্ক করে তিনি বলেছেন, ‘এ চুক্তির সফলতা বা ব্যর্থতা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।’

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে তেহরানের সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের একটি চুক্তি হয়। এ চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত।

২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন। এরপর ইরানও ওই চুক্তির পরমাণু সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে আসতে থাকে।

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা হ্রাসে কীভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনার জন্য গত মাসের শেষ দিকে ইউরোপ ও ইরানের কূটনীতিকেরা বৈঠক করেছেন। সেখানে তেহরানের পরমাণু প্রকল্প নিয়েও আলোচনা হয়।

এরই মধ্যে, নভেম্বরের নির্বাচনে জিতে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করবেন।

জাতিসংঘের রাজনীতিবিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা কাউন্সিলে বলেছেন, ‘এটি (ইরানের পরমাণু চুক্তি) নিয়ে দ্রুত কাজ শুরু করার এখনই সময়। যেহেতু দায়িত্ব জেসিপিওএ এর অংশীদার ও যুক্তরাষ্ট্রের ওপর, তাই এর সাফল্য বা ব্যর্থতা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলের (মধ্যপ্রাচ্য) পক্ষে আর অস্থিরতা গ্রহণ করা সম্ভব না।’

এদিকে, এ মাসের শুরুতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠিয়ে বলেছে, যদি প্রয়োজন হয়, তবে ইরানের পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ হয়ে ওঠা আটকাতে তারা দেশটির ওপর সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে প্রস্তুত আছে।

জাতিসংঘে যুক্তরাজ্যের উপরাষ্ট্রদূত জেমস কারিউকি গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘ইরানের হাতে পরমাণু অস্ত্র পড়া আটকাতে আমরা সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করব। এমনকি প্রয়োজন পড়লে সব ধরনের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে।’

এ বিষয়ে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, তেহরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা বেআইনি ও এর ফলাফল উল্টো হবে। তিনি আরও বলেন, ‘ইরানকে ভয় দেখাতে যে অস্ত্রের অপব্যবহার করার কথা আপনারা ভাবছেন, সেই নিষেধাজ্ঞা আরোপের অস্ত্র আপনাদের হাতে নেই। ইরান স্পষ্ট করে বলছে, যদি এ ধরনের উসকানিমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়, তার প্রতিশোধ নেওয়া হবে এবং সেটা নেওয়া হবে সমান প্রতিক্রিয়ায়।’

জাতিসংঘের পরমাণুবিষয়ক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এ মাসে তাদের এক প্রতিবেদনে বলেছে, ইরান নাটকীয়ভাবে তাদের বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ বাড়াচ্ছে। দেশটি ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করছে। পরমাণু অস্ত্র তৈরি করতে প্রায় ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন পড়ে।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকেও একই অভিযোগ তোলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত