আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ২৫ জন জীবিত উদ্ধার

কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ২৫ জন জীবিত উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজ বুধবার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে আজারবাইজান থেকে রাশিয়ার দিকে যাচ্ছিল। কাজাখস্তান কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, এ ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার হয়েছে।

উড়োজাহাজটির পরিচালনা করে আজারবাইজান এয়ারলাইনস। ভিডিওতে দেখা গেছে, মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। বিধ্বস্ত হওয়ার এলাকা থেকে ঘন-কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা উড়োজাহাজের আগুন নিভিয়ে ফেলেছেন। আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজারবাইজান এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছে, এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজের জে২-৮২৪৩ ফ্লাইটটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশে রওনা করেছিল। কিন্তু এটি কাজাখস্তানের আকতাউ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি জায়গায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এ সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলেছে, গ্রোজনিতে কুয়াশার কারণে উড়োজাহাজটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়, এ ঘটনায় কারিগরি সমস্যাসহ অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাজাখস্তানে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত