আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

ছবিঃ এলএবাংলাটাইমস

গাজায় একদিনে আরও কমপক্ষে ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই অবরুদ্ধ উত্তর গাজার বাসিন্দা। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুরা।

এদিকে কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের সময় অনেক রোগী এবং চিকিৎসা কর্মীকে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া।

দখলদার বাহিনীর হামলায় উত্তর গাজার সর্বশেষ হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে, হামাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

উত্তর গাজায় প্রায় সব হাসপাতালের কার্যক্রমই বন্ধ রয়েছে। সর্বশেষ কামাল আদওয়ান হাসপাতালেও হামলা চালানোর কারণে এর কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক মাধ্যমে এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, অক্টোবরে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় বিস্তৃত অভিযান শুরু করার পর থেকে হাসপাতালটি হামাসের মূল ঘাঁটিতে পরিণত হয়েছে এবং সেখানে হামাসের কার্যক্রম চলছিল। এমন অভিযোগ এনেই সেখানে বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

উত্তর গাজা থেকে পশ্চিম জেরুজালেমে দুই দফা রকেট হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী বেইত হানুনের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

গত বছরের ৮ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫ হাজার ৪৮৪ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও এক লাখ ৮ হাজার ৯০ জন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত