আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

গাজায় এক মাসেই ৭ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল

গাজায় এক মাসেই ৭ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল

ছবিঃ এলএবাংলাটাইমস

গাজায় এক মাসেই সাত ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) মিডিয়া কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলের গুরুতর এবং অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত মাসে গাজা উপত্যকায় কমপক্ষে সাত ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। খবর আল জাজিরার।

দখলদার বাহিনীর হামলায় নিহত সাংবাদিকরা হলেন, ওমর আল-দিরাউয়ি, সায়েদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বাশির আল-তালমিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিসাম আবু আল রাস।

পিজেএস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত মাসে এক ফিলিস্তিনি সাংবাদিকের পরিবারের নয় সদস্যকে হত্যা করেছে এবং তাদের ছয়জনের বাড়ি ধ্বংস করে দিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সেখানে নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সাংবাদিক,

জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মী, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউই ইসরায়েলি হামলা থেকে রেহায় পায়নি।

এদিকে গত ১৯ জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। হামাস এরই মধ্যে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরায়েলও শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

ইসরায়েলি হামলার শুরু থেকে এখন পর্যন্ত গাজায় ১ লাখ ১১ হাজার ৬৪০ ফিলিস্তিনি আহত হয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ায় দলে দলে ফিলিস্তিনিরা নিজেদের বাড়ি-ঘরে ফিরছে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও অনেক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।

যুদ্ধবিরতির পঞ্চম দফায় ইসরায়েলের তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অপরদিকে ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর মধ্যে কমপক্ষে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার অবরুদ্ধ এই উপত্যকার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের আগ্রাসনে সেখানে এখন পর্যন্ত ৪৮ হাজার ১৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

তবে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস সেখানে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯ বলে জানিয়েছে। নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মৃত্যুবরণ করেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত