আপডেট :

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

        হান্টাভাইরাস পরিস্থিতি এখন স্থিতিশীল: ডব্লিউএইচও

        গার্ডেন গ্রোভে রাসায়নিক আতঙ্ক, সরানো হলো ৫০ হাজার মানুষ

        নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুন, নিহত ১, আহত ৩৬

        নিউমোনিয়া ও সেপসিসে মারা গেলেন নাসকার চ্যাম্পিয়ন কাইল বুশ

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

পরমাণু কর্মসূচিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি হবে না

পরমাণু কর্মসূচিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি হবে না

ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না বলে জানিয়েছে ইরান।

ইরানের পারমাণবিক স্থাপনায় শিগগিরই ইসরায়েল হামলা চালাতে পারে- এমন গুঞ্জনের মধ্যেই গত শনিবার ইসরায়েলে ভারী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, অন্যদের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। ইরানের মতো দেশের কথা যখন আসে, তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না।


গতকাল রোববার জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এ অঞ্চলের প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে ইরান রয়েছে এবং ইরান কখনোই পরমাণু শক্তিধর হতে পারবে না। একই ধরণের মত দেন রুবিও।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ইসমাইল বাঘায়ি বলেন, আপনি একদিকে ইরানকে হুমকি দিতে পারেন না এবং অন্যদিকে সংলাপকে সমর্থন করার দাবি করতে পারেন না।


বাঘাই বলেন, ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং তা অব্যাহত রাখতে দ্বিধা করবে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চলছে। গত তিন দশক ধরে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের অধিকারের ওপর ভিত্তি করে চলে আসছি আমরা। নিশ্চয়ই আমরা এ ব্যাপারে কোনো দুর্বলতা দেখাব না।

বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমের খবর বলছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ৬০ শতাংশ বিশুদ্ধতায় নিয়ে যাচ্ছে। পারমাণবিক ওয়ারহেডে যুক্ত করার জন্য প্রয়োজন প্রায় ৯০% বিশুদ্ধতা। সমালোচকরা বলছেন, এত বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কোনো বেসামরিক উদ্দেশ্য নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত