আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে আরো ৮২টি অবৈধ বাড়ি নির্মাণ করবে ইসরাইল

অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে আরো ৮২টি অবৈধ বাড়ি নির্মাণ করবে ইসরাইল

পূর্ব জেরুজালেমের অধিকৃত এলাকায় নতুন করে আরো ৮২টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। ইসরাইলের একটি বেসরকারি সংস্থা গত মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে।
বসতি স্থাপনের বিরোধিতাকারী ইর আমিম নামে ওই সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘৬ জুন সোমবার জেরুজালেম লোকাল প্ল্যানিং এন্ড বিল্ডিং কমিটি রামাত শ্লোমোয় ৮২টি হাউজিং ইউনিটের জন্য দুইটি ভবনের অনুমোদন দেয়।’ এই বসতি ইতোমধ্যেই ১৫ হাজারের বেশি ইসরাইলি ইহুদিকে আশ্রয় দিয়েছে, যা শুয়াফাতে থাকা প্রতিবেশী ফিলিস্তিনিদেরকে তাদের খুব কাছাকাছি নিয়ে এসেছে।
নতুন দুইটি ভবনে এই ৮২টি ইউনিট অতিরিক্ত ১৬শ বসতি স্থাপনকারীর বাড়ি তৈরি করতে ২০১০ সালে ঘোষিত একটি বড় পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার অংশ হিসেবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৪ সালের অক্টোবরে এক হাজার নতুন বাড়ি তৈরির কথা ঘোষণা করেছিলেন।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের অধিকৃত এলাকায় প্রায় ছয় লাখের মতো ইসরাইলি বসবাস করে। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর দখলকৃত এলকায় ইসরাইল একশোর বেশি বসতি স্থাপন করেছে। নতুন করে বসতি স্থাপন নিয়ে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব সায়েব এরেকাত বলেছেন, এই অনুমোদন ‘ফিলিস্তিনি ভূমি ও মানুষের বিরুদ্ধে ইসরাইলের অপরাধ অব্যাহত রাখার দায়-দায়িত্বের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো একবার মনে করিয়ে’ দেয়। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

পাঠকের মতামত