আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ঈদুল আজহা কবে হবে- সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

ঈদুল আজহা কবে হবে- সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়। এই বছর ঈদ কবে পড়বে- তা নিয়ে মধ্যপ্রাচ্য ও পাকিস্তানের জ্যোতির্বিদরা সম্ভাব্য তারিখ জানান।

মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ খোঁজা হবে। সংযুক্ত আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, ওই দিন চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই ২৮ মে জিলহজ মাস শুরু হলে ৬ জুন শুক্রবার মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর আরও ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে, যা চাঁদ দেখার জন্য পর্যাপ্ত সময়।

আরেকদিকে, পাকিস্তানের জ্যোতির্বিদ ও সৌরবিজ্ঞানী ড. ফাহিম হাসমী জানিয়েছেন, ২৭ মে পাকিস্তানে নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই, কারণ সে সময় চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা। তবে ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে সেদিন চাঁদ দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

এই হিসাবে, ২৯ মে পাকিস্তানে জিলহজ মাস শুরু হলে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

জ্যোতির্বিদরা আরও জানান, যদি এই হিসাব ঠিক থাকে, তবে ৫ জুন হবে আরাফার দিন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তার পরদিনই মুসলিম বিশ্বে পালিত হবে ঈদুল আজহা।

কিন্তু চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর। তাই ঈদের সঠিক দিন নিশ্চিত হতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত