আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

মদিনায় আত্মঘাতী হামলায় নিহত ৪

মদিনায় আত্মঘাতী হামলায় নিহত ৪

সৌদি আরবের মদিনাতে নবী মোহাম্মদের মসজিদের কাছেই একটি আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো পাঁচ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনালয় খবরটি নিশ্চিত করেছে।
আল আরাবিয়া টিভির খবরে বলা হচ্ছে নিরাপত্তা কর্মীরা যখন ইফতার করছিলেন তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে।কারি জিয়াদ পাটেল নামে একজন সেসময়ে মসজিদে ছিলেন।

তিনি বার্তা সংস্থা এপিকে বলছেন বিস্ফোরণের শব্দে তারা প্রথমে ভেবেছিলেন ইফতারের সময় রোজা ভাঙ্গার জন্য যে ক্যাননের শব্দ হয় এটা সেই শব্দ। কিন্তু এই শব্দ এতটাই তীব্র ছিল যে মাটি কাপছিল বলছিলেন তিনি।

টিভি নেটওয়ার্কের ফুটেজে দেখাচ্ছে একটি গাড়ি আগুনে জ্বলছে। তবে হতাহতের কোন খবর বা দেশটির কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

মদিনার মসজিদটি নবী মোহাম্মদের কবরস্থান এবং ইসলামে মক্কার পরেই মদিনাকে পবিত্র নগরী হিসেবে বলা হয়।

এর আগে সোমবার দেশটির কাতিফ শহরে একটি বিস্ফোরণ হয়। কাতিফ মূলত শিয়া অধ্যুষিত এলাকা। বিস্ফারণটি একটি শিয়া মসজিদকে লক্ষ্য করেই করা হয়েছিল। হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনা থেকে। একই দিনে জেদ্দাতে মার্কিন কনস্যুলেটের কাছে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়। এসব ঘটনার পিছনে কে বা কারা রয়েছে সেটা এখনো পরিষ্কার না। হামলা গুলো এমন এক সময়ে হল যখন রমজান মাস চলছে এবং কিছু দিন পরেই ঈদ উল ফিতর পালিত হবে।


এলএবাংলাটাইমস/এমই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত