আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

গুঁড়িয়ে দেওয়া হলো ইরাকের বিখ্যাত ‘আল-নুরি’ মসজিদ

গুঁড়িয়ে দেওয়া হলো ইরাকের বিখ্যাত ‘আল-নুরি’ মসজিদ

ঐতিহাসিক ‘আল-নুরি’ মসজিদ। ছবি: সংগৃহীত

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর মসুলে অবস্থিত ঐতিহাসিক ‘আল-নুরি’ মসজিদ গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। তবে এ দাবি প্রত্যাখ্যান করে নিজস্ব সংবাদমাধ্যম ‘আমাক’-এ এক বিবৃতিতে আইএস বলছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মসজিদটি ধ্বংস হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এক বিবৃতিতে বলেছেন, পরাজয় নিশ্চিত দেখে সবকিছু ধ্বংস করছে আইএস। মসুলে নিকটবর্তী সেনাবাহিনী দেখে তারা আল-নুরি মসজিদ উড়িয়ে দিয়েছে। তিনি এই মসজিদ ধ্বংসকে এক অপূরণীয় ক্ষতি বলেও বর্ণনা করেন।


এদিকে, মসুল অভিযানে অংশ নেওয়া এক ইরাকি সেনা কর্মকর্তা দাবি করেন, মসুল শহরে সেনাবাহিনী ঢোকার পরপরই আইএস ওই মসজিদ ধ্বংস করে।

ধ্বংসের পর মসজিদটির বর্তমান অবস্থা। ছবি: উপগ্রহ থেকে নেওয়া


আইএসের বার্তা সংস্থা ‘আমাক’ এক বিবৃতিতে জানায়, গতকাল ২১ জুন বুধবার যুক্তরাষ্ট্রের বিমান থেকে ফেলা এক বোমার আঘাতে ওই মসজিদ উড়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আইএসের এই দাবিকে এক হাজার শতাংশ মিথ্যা বলে আখ্যা দিয়েছেন।


মসুল ও ইরাকের বিখ্যাত স্থাপনাটি আইএস গুঁড়িয়ে দিয়েছে দাবি করে ইরাকে অবস্থনরত জ্যেষ্ঠ মার্কিন কমান্ডর মেজর জেনারেল জোসেফ মার্টিন বলেছেন, বিষয়টি শুধু মসুলের জনগণই নয়, পুরো ইরাকবাসীর বিরুদ্ধে চালানো অপরাধ।


বিমান থেকে তোলা ছবিতে দেখা গেছে, লম্বা মিনারওয়ালা মসজিদটির একটি ছোট্ট ধ্বংসাবশেষ কেবল অবশিষ্ট রয়েছে। মসজিদটি প্রার্থনাকেন্দ্র ছাড়াও প্রাচীন গ্রন্থ সংগ্রহশালা ও গবেষণাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। মসজিদটি ঐতিহ্যবাহী মসুল শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত ছিল। ২০১৪ সালে এই মসজিদ থেকেই আইএসপ্রধান আবু বকর আল বাগদাদি ‘খিলাফত’ ঘোষণা করেছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত