আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

সৌদি নারীরা স্টেডিয়ামে খেলা দেখতে পারবে

সৌদি নারীরা স্টেডিয়ামে খেলা দেখতে পারবে

সৌদি আরব কর্তৃপক্ষ বলছে, দেশটির নারীরা যাতে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারে সে অনুমতি দেওয়া হবে। খবর- বিবিসির।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির তিনটি বড় শহর - রিয়াদ, জেদ্দা এবং দাম্মামে ২০১৮ সালের প্রথম দিক থেকে পরিবারগুলোকে স্টেডিয়ামে বসে খেলো দেখার অনুমতি দেওয়া হবে।

সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির নারীদের যে কিছু স্বাধীনতা দেবার উদ্যোগ নিয়েছে, স্টেডিয়ামে বসে খেলা দেখা সেটির একটি ধারাবাহিকতা।

এর আগে গতমাসে সৌদি নারীদের উপর থেকে ড্রাইভিং-এর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন, দেশটির নাগরিকরা যাতে দেশের ভেতরেই বিনোদন উপভোগ করতে পারে সেজন্য সেজন্য দেশের অর্থনীতি চাঙ্গা করা হবে। এসব পদক্ষেপ তারই ধারাবাহিকতা।

অতি রক্ষণশীল সৌদি আরবের সমাজে নারীদের উপর নানা ধরনের কড়া বিধি-নিষেধ আছে।

কর্তৃপক্ষ বলছে, সেসব স্টেডিয়ামে নারীদের যাবার অনুমতি দেওয়া হচ্ছে, সেখানে রেস্টুরেন্ট, ক্যাফে এবং বড় পর্দা বসানো হবে।

গত মাসে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে রিয়াদের একটি স্টেডিয়ামে নারীদের যাবার অনুমতি দেওয়া হয়েছিল।

সৌদি আরবে অভিভাবকত্বের নিয়ম অনুযায়ী নারীরা যদি পড়াশুনা, ভ্রমণ কিংবা অন্যান্য কাজে যেতে চায় তাহলে পরিবারের পুরুষ সদস্যদের অনুমতি নিয়ে যেতে হয়।

এসব পুরুষ সদস্যদের মধ্যে রয়েছে বাবা, স্বামী কিংবা ভাই।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে বলেছিলেন, সৌদি আরব আগে যে রকম ছিল ঠিক সে অবস্থায় ফিরে যাবে।

সালমান বলেন, সৌদি আরব একটি মধ্যপন্থী ইসলামিক দেশ হবে যেখানে সব ধর্মের প্রতি সহিষ্ণুতা থাকবে।

অতি রক্ষণশীল সৌদি আরবে সালমান যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সেটি খুব একটা সহজ কাজ হবে না।

গতমাসে জাতীয় দিবসের অনুষ্ঠানে নারীদের স্টেডিয়ামে ঢোকার যে অনুমতি দেয়া হয়েছিল সেটি নিয়ে কট্টরপন্থীদের অনেকে সমালোচনা করেছেন।

এলএবাংলাটাইমস/এমই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত