আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

এবার সৌদি প্রিন্সকে ‘নাবালক’ বলল ইরান

এবার সৌদি প্রিন্সকে ‘নাবালক’ বলল ইরান

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ‘নাবালক’ বলেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘মধ্যপ্রাচ্যের হিটলার’ অ্যাখ্যা দেওয়ার প্রতিক্রিয়ায় শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছে।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে খামেনিকে ‘নতুন হিটলার’ বলেছিলেন সৌদি ক্রাউন প্রিন্স।খামেনিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ‘ইউরোপের ঘটনা থেকে আমরা শিখেছি, মীমাংসার নীতি কাজ করে না। ইউরোপে যা ঘটে গেছে, আমরা চাই না ইরানের নতুন হিটলার মধ্যপ্রাচ্যে তার পুনরাবৃত্তি ঘটাক ।’

ক্রাউন প্রিন্সের এই বক্তব্যকে ‘হটকারী’ অ্যাখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ‘তার আচরণ শিশুসুলভ, অবিবেচকের মতো; মন্তব্য ভিত্তিহীন। গত কয়েক বছরে এই অঞ্চলের একনায়কদের কি পরিণতি হয়েছে তাকে সে বিষয়ে চিন্তা করতে জোর পরামর্শ দিচ্ছি।’

দুই বছর আগে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের একচ্ছত্র প্রভাব বিস্তারের চেষ্টা করছেন মোহাম্মদ বিন সালমান। ক্রাউন প্রিন্স হওয়ার পর তিনি ইরানকে কোণঠাসা করতে নিচ্ছেন একের পর এক পদক্ষেপ। চলতি মাসের প্রথম দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে দায়ী করেছিলেন প্রিন্স।

এলএবাংলাটাইমস/এমই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত