আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আমিরাতে ‘অবরুদ্ধ’ মিশরের প্রাক্তন প্রধানমন্ত্রী

আমিরাতে ‘অবরুদ্ধ’ মিশরের প্রাক্তন প্রধানমন্ত্রী

মিশরের প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ শফিক জানিয়েছেন, তাকে সংযুক্ত আরব আমিরাত ছাড়ার অনুমতি দেওয়া হবে না।

২০১২ সালে মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে মোহাম্মদ মুরসির কাছে পরাজিত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন আহমেদ শফিক। ২০১৮ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে বুধবার প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর তাকে সংযুক্ত আরব আমিরাতে ‘অবরুদ্ধ’ করার তথ্য প্রকাশিত হলো।

আলজাজিরাকে দেওয়া বিশেষ ভিডিও সাক্ষাৎকারে আহমেদ শফিক বলেছেন, তিনি জানেন না কেন তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি বলেছেন, ‘আমাকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগে মানা করা হয়েছে শুনে আমি বিস্মিত। তবে কী কারণে তা করা হয়েছে, আমি জানি না এবং জানতেও চাই না।’

বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় আহমেদ শফিক বলেন, ‘আমি আবার মিশরের নেতৃত্ব দিতে চাই।’ তিনি আরো বলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি এবং আগামী কয়েক দিনের মধ্যে মিশরে ফেরার আগে নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা শুরু করেছি।’

ভিডিও সাক্ষাৎকারে তাকে থাকতে দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, তবে তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার কথা শুনে অসন্তোষও প্রকাশ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমাকে বাধা দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত রাখার মাধ্যমে মিশরের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি আমি।’

এলএবাংলাটাইমস/এমই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত