আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হওয়া নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা

সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হওয়া নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা

সৌদিতে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক রয়েছে মন্তব্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন,  সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হওয়া এখন ঘণ্টার ব্যাপার মাত্র।

 সোমবার রাতে রিয়াদ প্যালেস হোটেলে রিয়াদ-বাংলাদেশ কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

 সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আমি সৌদি শ্রমমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি। মক্কা এবং মদীনার মতো পবিত্র জায়গাতেও আমাদের লোকেরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যার পরিপ্রেক্ষিতে সৌদি আরব আমাদের ভিসা বন্ধ রেখেছে। ’

 খন্দকার মোশাররফ হোসেন বলেন, অল্প সময়ের মধ্যেই সৌদি আরব থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে। তাদের আমরা আমাদের জনশক্তি রিক্রুটিং প্রক্রিয়া সম্পর্কে অবগত করেছি।

 অভিবাসন ব্যয় সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে আমরা মাত্র ২৪ হাজার টাকায় মালয়েশিয়ায় লোক পাঠাচ্ছি। সৌদি আরবের বাজার উন্মুক্ত হলে মাত্র বিশ হাজার টাকায় এখানে লোক আসতে পারবে। সৌদি সরকার আইন করেছে উচ্চমূল্যে ভিসা বিক্রির প্রমাণ পেলে অভিযুক্ত ব্যক্তি ১৫ বছরের শাস্তি পাবে। ২০১৩ সালে প্রণীত আমাদের অভিবাসন আইনেও অভিবাসন আইন লঙ্ঘনকারীকে শাস্তির আওতায় আনা হবে।

 মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রসঙ্গে মন্ত্রী বলেন, কয়েকদিনের মধ্যেই ঢাকা থেকে ২০/২৫টি টিম আসবে। তারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে গিয়ে মোবাইল টিম হিসেবে এমআরপি এনরোলমেন্ট সম্পন্ন করবে।

 এক্ষেত্রে মোবাইল টিমকে সহযোগিতা করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. ইফতেখার হায়দার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাক্তার নিয়াজ খান, আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার মৃধা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুর, রিয়াদ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, গোলাপ মহিউদ্দীন,  যুবলীগ নেতা আব্দুল জলিল, শওকত ওসমান, ডাক্তার শাহ আলম, কৃষিবিদ শামীম আবেদীন, ‘আমরা কজন’ সংগঠনের সভাপতি কামাল আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে রিয়াদ কমিউনিটির বিশিষ্টজন, মন্ত্রীর সফরসঙ্গী, রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কন্স্যুলেটের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত