আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মিশরে আইএসের সিরিজ হামলার দাবি: নিহত ২৭, আহত ৬৮

মিশরে আইএসের সিরিজ হামলার দাবি: নিহত ২৭, আহত ৬৮

মিশরের উত্তর সিনাই ও সুয়েজ প্রদেশের কয়েকটি অঞ্চলে ৪টি জঙ্গি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই সেনা সদস্য। এ সিরিজ হামলায় আহত হয়েছে ৬৮ জনেরও বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসলামিক স্টেটের (আইএস) মিশরভিত্তিক শাখা এ সিরিজ হামলার দায় স্বীকার করেছে। গতকাল রাতে এ হামলাগুলো পরিচালিত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তর সিনাইয়ে সামরিক বাহিনীর সদরদপ্তর, সেনা ঘাঁটি ও হোটেল লক্ষ্য করে প্রথম বোমা হামলা চালানো হয়। সেখানে ২৫ জন নিহত ও কমপক্ষে ৫৮ জন আহত হয়। এর মধ্যে ৯ বেসামরিক নাগরিকও রয়েছেন। এরপর সন্দেহভাজন জঙ্গিরা রাফা অঞ্চলের একটি চেকপোস্টে সেনাবাহিনীর এক মেজরকে হত্যা করে ও ৬ জনকে আহত করে। এর আগে সুয়েজ শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। আল-আরিশের দক্ষিণে অবস্থিত এক চেকপোস্টে হামলায় ৪ সেনা সদস্য আহত হন। এদিকে মিশর সামরিক বাহিনীর ফেইসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের চাপে রাখতে সেনাবাহিনীর সফল অভিযানের জবাবে জঙ্গিরা এ সিরিজ হামলা চালিয়েছে। এদিকে সিরিজ হামলার পর সিনাই প্রদেশ নামে একটি টুইটার অ্যাকাউন্টে একের পর টুইট-বার্তা আসতে থাকে। ওই বার্তাগুলোতে হামলার দায় স্বীকার করে বার্তা দিয়েছে মিশরে অবস্থিত আইএসের শাখা-সংগঠন। মিশরের সবচেয়ে সক্রিয় জঙ্গি সংগঠন আনসার বাইত আল-মাকদিস গত বছর ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাদের নাম পরিবর্তন করে রাখে সিনাই প্রদেশ। সিনাইয়ে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে মিশর সরকারের লড়াই অব্যাহত রয়েছে। তবে ক্রমাগত জঙ্গি তৎপরতা বেড়ে চলায়, উদ্বেগে রয়েছে প্রশাসন।

শেয়ার করুন

পাঠকের মতামত