আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ছয় বছর পর সৌদির শ্রমবাজারে বাংলাদেশ

ছয় বছর পর সৌদির শ্রমবাজারে বাংলাদেশ

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। আজ রোববার সৌদি আরবের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এর ফলে দীর্ঘ ছয় বছর পর সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হলো।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম আজ দুপুরে মিডিয়াকে বলেন, ‘সৌদি রয়েল কোর্ট বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডেপুটি মিনিস্টার আহমেদ আল ফাহাইদ ফোন করে আমাকে এই খবর জানিয়েছেন। কাজেই বলা যায়, আজ থেকে বাংলাদেশি কর্মী আসতে আর বাধা নেই।’
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গত ১৮ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সৌদি আরব সফর করেন। ওই সফরেই সৌদির শ্রমবাজার খোলার ইঙ্গিত মিলেছিল।

ঢাকায় ফিরে গত ২৫ জানুয়ারি সাংবাদিকদের এই তথ্য জানান খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া সৌদি আরবের শ্রমমন্ত্রী আবদেল ফকিহকে উদ্ধৃত করে ‘আরব নিউজ’ও একই খবর প্রকাশ করে।

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। ১৯৭৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ২৫ লাখ ৫৮ হাজার ৪৬৩ জন বাংলাদেশি সৌদি আরবে গেছেন। কিন্তু ২০০৮ সাল থেকেই নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দেয় সৌদি আরব। ফলে ২০০৭ সালে যেখানে দুই লাখ চার হাজার ১১২ জন এবং ২০০৮ সালে এক লাখ ৩২ হাজার কর্মী সৌদি আরবে যায়; সেখানে ২০০৯ সালে মাত্র ১৪ হাজার ৬৬৬ জন কর্মী যায় দেশটিতে। ২০১৪ সাল পর্যন্ত একই পরিস্থিতি অব্যাহত ছিল।

এদিকে, সৌদি আরবে কর্মী যাওয়া বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়ে পুরো শ্রমবাজারে। জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমে আসে। কাতার, ওমান, বাহরাইনের মতো দেশে কর্মী যাওয়ার চাপ বেড়ে যায়। অনেকেই ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত খরচ করে এসব দেশে যেতে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সৌদি আরব সফর করেন। তিনি সৌদি বাদশাকে পরিস্থিতি স্বাভাবিক করার অনুরোধ জানান। এরপর প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পাঁচবার সৌদি আরব সফর করেন। ২০১২ ও ২০১৩ সালে তিনি সৌদি শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী জানিয়েছেন, এবারের সফরে তাঁর সঙ্গে সৌদি শ্রমমন্ত্রীর দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনায় অভিবাসন খরচ কমিয়ে আনার বিষয়টি নিয়ে কথা হয়েছে। সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হতে পারে। এ ছাড়া ভিসা, মেডিকেল ফি, কর্মীর এয়ার টিকিট সবই দেবে নিয়োগকারী কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত