আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

হোয়াইট হাউজে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এবার আক্রান্ত প্রেসসচিব

হোয়াইট হাউজে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এবার আক্রান্ত প্রেসসচিব

ছবি: এলএবাংলাটাইমস

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কইলেঘ মসোন্যানি মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। পাশাপাশি হোয়াইট হাউজ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশিত খবর নিয়ে গণমাধ্যমের সাথে 'বাকবিতণ্ডায়' জড়িয়ে পড়তেন তিনি। 

এদিকে, চতুর্থ দিনের মতো ওয়াশিংটনের সেনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানের চিকিৎসকেরা ডোনাল্ড ট্রাম্পকে ডেক্সমেটাসোন নামক একটি স্টেরোয়েড দিচ্ছেন। এই ধরণের স্টেরয়েড সাধারণত ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফলে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা সত্যিকার অর্থেই কেমন, এ নিয়ে ধোঁয়াশা চলছেই। 

এদিকে, ট্রাম্প দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পেতে মুখিয়ে আছেন৷ ইতোমধ্যে গাড়িবহর নিয়ে কিছু সময় ওয়াশিংটনের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন তিনি। এই ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়ায় ট্রাম্প জানান, তিনি সমর্থকদের সারপ্রাইজ দিতে বের হয়েছেন। 

ধারণা করা হচ্ছে, আজ সোমবারই ট্রাম্প হাসপাতাল থেকে ছাড়া পাবেন। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক জানান, আজকেই ট্রাম্প হাসপাতাল থেকে ছাড়া পাবেন কি না সেটা এখনো চূড়ান্ত হয়নি৷ হাসপাতালের চিকিৎসকেরা এই বিষয়ে একটি আলোচনা করবেন ও প্রেসিডেন্ট এর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন।  


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত