আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিতে আপত্তি নেই জো বাইডেনের

দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিতে আপত্তি নেই জো বাইডেনের

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন মুখোমুখি হয়েছিলেন। চলতি মাসের শেষের দিকে দ্বিতীয় বিতর্কে মুখোমুখি হওয়ার সময়সূচি নির্ধারিত ছিলো। 

কিন্তু এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হোয়াইট হাউজ সূত্রমতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা গুরুতর না হলেও এখনো অনিশ্চিত, কবে নাগাদ পুরোপুরি সেরে উঠবেন তিনি। ফলে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প আদৌ বাইডেনের মুখোমুখি হতে পারবেন কি না, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়াও বিতর্কে অংশ নিতে আরেকটি বাঁধা হলো উপস্থিত অন্যান্যদের স্বাস্থ্যঝুঁকি। 

তবে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন জানিয়েছেন, বিজ্ঞানী ও গবেষকরা যদি বিতর্কে যোগ দেওয়ার ব্যাপারটিকে ঝুঁকিপূর্ণ না মনে করেন, তবে তিনি অবশ্যই দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হতে রাজি আছেন। 

এর আগে গণমাধ্যমে খবর এসেছিলো, দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অক্টোবরের ১৫ তারিখে অনুষ্ঠিত হতে পারে। তবে এই সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন জো বাইডেন। 

ফ্লোরিডার উদ্দেশ্যে বিমানে উঠার আগে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জো বাইডেন বলেন, ভার্চুয়ালি ডিবেট হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং বিজ্ঞানীদের মতামতকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। যদি তাঁরা বলেন সামাজিক দূরত্ব মেনে চললে ঝুঁকির কিছু নেই, তাহলে সশরীরে বিতর্কে যোগ না দেওয়ার কোনো কারণ নেই। 

প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন একজন আরেকজনের থেকে ১০ ফুট দূরত্বে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হলে এই দূরত্ব আরো বাড়তে পারে। 

এদিকে, দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম থাকলেও আসন্ন নির্বাচনের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেনস ও কামালা হ্যারিসের মধ্যে বিতর্ক অবশ্যই অনুষ্ঠিত হবে৷ বিতর্কের সময় রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই প্রার্থী পরস্পরের থেকে ১২ ফুট দূরত্ব বজায় রাখবেন। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত