আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

করোনাভাইরাসের সাথে মানিয়ে নিয়ে বাঁচতে শিখছেন মার্কিনীরা: ট্রাম্প

করোনাভাইরাসের সাথে মানিয়ে নিয়ে বাঁচতে শিখছেন মার্কিনীরা: ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা করোনাভাইরাসের সাথে মানিয়ে বেঁচে থাকতে শিখছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



মঙ্গলবার (৬ অক্টোবর) ভিডিও বার্তা বিবৃতিতে ট্রাম্প বলেন, সাধারণ ফ্লু এর মতো করোনাভাইরাস নিয়েও মার্কিনীরা আর আতঙ্কিত নয়। করোনাভাইরাসের সাথে মানিয়ে নিয়ে আমেরিকানরা চলতে শিখে গেছে।


ট্রাম্প ভিডিও বার্তায় বলেন, 'প্রতিবছর সাধারণ ফ্লু এর কারণে ১ লাখ বাসিন্দার মৃত্যু হয়। ভ্যাকসিন থাকলেও মৃত্যুর সংখ্যা কিছু ক্ষেত্রে এর থেকে বেশি হয়। তখন কি আমরা দেশের সামগ্রিক কার্যকলাপ বন্ধ করে দিই? না! আমরা সেই ব্যধিটির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। করোনাভাইরাসের ক্ষেত্রেও মার্কিনীরা ধীরে ধীরে এই ব্যাপারটি শিখছেন'। 


ইউএস গভর্নমেন্ট স্ট্যাটিসটিকস সূত্র মতে, যুক্তরাষ্ট্রে ২০১৯-২০ সালে ইনফ্লুয়েঞ্জার কারণে ২২ হাজার বাসিন্দা মারা যায়। কিন্তু করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ লাখ ৯ হাজার বাসিন্দা মারা গেছেন। ফলে ট্রাম্পের কাণ্ডজ্ঞানহীন এই মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন ট্রাম্প। 


এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনদিন ওয়াশিংটনের ওয়াল্টার রিড হাসপাতালে ভর্তি ছিলেন ট্রাম্প। সেখানে সর্বাধুনিক চিকিৎসাসেবা পাওয়ার পর গত সোমবার তিনি হোয়াইট হাউজে ফিরে আসেন। তবে কবে থেকে তিনি প্রশাসনিক ও নির্বাচনী ক্যাম্পেইন এর কাজে নামবেন, সেই বিষয়ে কিছুই পরিষ্কার নয়। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত